নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে ফলতায় চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্যজুড়ে। শাসকদলের অভিযোগ, মাঝরাতে তল্লাশির নামে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষকদের একাংশ বাড়ি বাড়ি ঢুকে মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেছে। ভোটের আগে এই ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
রবিবার গভীর রাতে ফলতা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযানের সময়ই এই অভিযোগ সামনে আসে। তৃণমূলের দাবি, বহু বাড়িতে তখন কোনও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না, সেই সুযোগেই মহিলা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তৃণমূল নেতৃত্ব সরাসরি অভিযোগ তুলেছে।
শাসকদলের অভিযোগ, বিজেপির প্রভাবেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান জানান, শুধু আদালতে যাওয়াই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়েরের কথাও ভাবা হচ্ছে। অন্যদিকে, বিজেপি এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। আর সেই কারণেই শাসকদল ভীত হয়ে এমন অভিযোগ তুলছে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের