নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ সি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের দিন ঘোষণা করল সিবিআইয়ের বিশেষ আদালত। চলতি মাসেই শুরু হতে চলেছে চার্জ গঠন।
সূত্রের খবর, সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত জানিয়েছে, তিনটি মামলাতেই আগামী ১১, ১২ ও ১৫ সেপ্টেম্বর ধারাবাহিকভাবে চার্জ গঠন সম্পূর্ণ করতে হবে। এই প্রক্রিয়া চলবে তিনদিন ধরে। এরপর শুরু হবে মূল বিচারপ্রক্রিয়া। শিক্ষক নিয়োগ দুর্নীতির নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ সি-র আলাদা মামলায় ইতিমধ্যেই চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে। একাধিক সাক্ষীর কপি সরবরাহ করার নির্দেশও দিয়েছিল আদালত।
প্রসঙ্গত, প্রায় তিন বছর ধরে এই মামলার কার্যক্রম চলছে। চার্জশিট জমা দেওয়া, সাক্ষীদের ডাকা এবং কপি সরবরাহ করার মতো প্রক্রিয়া শেষ হওয়ার পর অবশেষে চার্জ গঠনের দিন ঘোষণা করা হয়। এই চার্জ গঠনের পর এই দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারী প্রত্যেকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করবে সিবিআই।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা