নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ১৪ই নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দলে রয়েছেন ঋষভ পন্থ। বর্তমানে , ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের মধ্যে বেসরকারি টেস্ট চলছে। সেখানেই ব্যাট করতে নেমে টানা তিনবার চোট পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ।
সূত্রের খবর , ব্যাটিংয়ের সময় প্রথমে হেলমেটে চোট পান। এরপর কনুই ও পেটে আঘাত পান। তিনবার আহত হওয়ায় আর মাঠে দাঁড়াতে পারেননি। বাধ্যতামূলক মাঠ ছাড়তে হয়। উইকেটরক্ষক হিসেবেও নামেননি। তার পরিবর্ত হিসেবে দায়িত্ব পালন করেন ধ্রুব জুরেল।
ঋষভ ভীষণই সাহসী একজন ব্যাটার। এর আগেও চোট নিয়ে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। তার দুঃসাহসিক মানষিকতার জেরেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবল থেকে ফিরে এসেছেন। তবে এদিন সাংঘাতিক চোট পাওয়ায় আর সহ্য করতে না পেরে মাঠ ছাড়তে হয়েছে পন্থকে। দক্ষিণ আফ্রিকা সিরিজে জায়গা পেয়েছেন জুরেল। তাই পন্থ না খেললে তাকেই প্রথম একাদশে দেখা যেতে পারে।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...