নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ন্যায়বিচারের দাবিতে ফের রাজপথে অভয়া মঞ্চ। ৩৩-তম জন্মদিনে আবেগ আর প্রতিবাদের মশাল হাতে পথে নামল অভয়া মঞ্চ। যে জন্মদিনটি উৎসবের হওয়ার কথা ছিল, সেই দিনেই আবারও ন্যায়ের দাবিতে গর্জে উঠল কণ্ঠস্বর। প্রতিবাদের সুরে ফের একবার উত্তাল হল রাজপথ।
অতিক্রান্ত প্রায় ১ বছরেরও বেশি সময়। আজও অধরা বিচার। সোমবার অভয়ার জন্মদিন বেঁচে থাকলে তিনি ৩৩ বছরে পা দিতেন। কিন্তু ২০২৪ সালের ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যাল কলেজে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় থমকে গিয়েছিল তার জীবন। সেই ঘটনা শুধু একটি পরিবার নয়, গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। পুলিশ-প্রশাসন থেকে শুরু করে সরকার সবাই প্রশ্নের মুখে পড়েছিল। সোমবার অভয়ার জন্মদিনে তার বাবা - মা পরিবার সহ একাধিক সামাজিক সংগঠন একত্রিত হয়ে দিনটিকে প্রতিবাদের মাধ্যমে পালন করেন।
সোমবার অভয়ার জন্মদিন উপলক্ষ্যে তার বাড়ির সামনে থেকে নাটাগড় হয়ে সোদপুর পর্যন্ত মশাল মিছিল করে অভয়া মঞ্চ। মশাল মিছিলে ছিল শোক, ক্ষোভ এবং ন্যায় পাওয়ার দৃঢ় সংকল্প। সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা যে মন্তব্য করেছেন, তা নতুন করে রাজনৈতিক চর্চা উসকে দিয়েছে। অভয়ার বাবা জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি প্রস্তাবে তারা সম্মতি দেননি। আর সেই কারণেই বিজেপি থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখা হয়না।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের