নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - প্রার্থী তালিকা ঘোষণার পর দলীয় অন্দরে অসন্তোষের আবহের মাঝেই কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারায়ণগড়ে হয় নির্বাচনী সভা থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উদ্দেশে স্পষ্ট ভাষায় জানালেন, টিকিট না পেলেই দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া চলবে না। ভোটের মুখে দলীয় অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বে একাধিকবার অস্বস্তিতে পড়েছে শাসক শিবির।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় একাধিক বড় পরিবর্তন এনেছে। একাধিক পুরোনো মুখকে বাদ দিয়ে নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। আর সেই সিদ্ধান্তের পরই দলের একাংশের মধ্যে অসন্তোষের সুর শোনা যায়। কেউ কেউ প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও বলেছেন।
এই পরিস্থিতিতে সোমবার নারায়ণগড়ের জনসভা থেকে দলীয় কর্মী ও নেতাদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব। যারা মানুষের সঙ্গে জুড়ে থাকবেন, তারা টিকিট পাবেন। আর না পেলে তা নিয়ে অসন্তোষের তো কিছু নেই। আমি তো কাউকে অসম্মান করিনি।'
বিক্ষুব্ধদের উদ্দেশ্যে সভামঞ্চ থেকে মমতার স্পষ্ট বক্তব্য, ' একবার টিকিট পেয়েছি। পরেরবার পেতে পারি, নাও পেতে পারি। টিকিট না পেয়ে বিরোধিতা করা চলবে না। এটা করলে মানুষ পছন্দ করে না। সম্মানের সঙ্গে সকলকে বলছি, ঐকবদ্ধ হয়ে কাজ করুন। মানুষের সঙ্গে থাকতে হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের