নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - বোনেদের অসামান্য লড়াইয়ের পর ধূলিসাৎ ভাইরা। অজিভূমিতে দাপট দেখাতে পারলেন না শুভমন গিলরা। মাত্র ১২৫ রানেই অলআউট হয়ে গেল ভারত। জবাবে দাপটের সঙ্গে ৪০ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা জয় করল অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিচেল মার্শের দল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় করেন দুরন্ত। ছন্দে থাকা অভিষেক শর্মা। তবে বড় রান তোলার জন্য অধিকাংশ সময়েই দরকার হয় সতীর্থদের। তবে সেই ভরসা থেকে বঞ্চিত অভিষেক। একাই লড়াই করে একসময় সাজঘরে ফিরে গেলেন। তারপর বলার হর্ষিত রানার ব্যাটে ভর করে কোনোমতে ১২০ রানের গণ্ডি পার করল ভারত। ৮ টি চার সহ ২ টি ছয়ের সঙ্গে ৩৭ বলে ৬৮ রানের মারকুটে ইনিংস খেলেন অভিষেক। হর্ষিত করেন ৩৫। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৩ উইকেট জস হ্যাজলউডের। ২ টি করে নিয়েছেন জেভিয়ার বার্টলেট , ন্যাথান এলিস।
জবাবে রান তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি বললেই চলে অস্ট্রেলিয়াকে। অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড কাঁটা ঘায়ে নুনের ছিটে দেন অতিথিদের। শুরুটা বেশ দ্রুত গতিতে করেন তারা। মার্শ ৪৬ , হেড ১৮ করেন। এরপর জস ইংলিশ শুধু ইনিংস পরিচালনার দায়িত্ব নেন। ২০ বলে ২০ রান করেন। মিচেল ওয়েন ১৪ রানের ইনিংস খেলেন। ভারত যখন উইকেট পায় খেলা তখন হাতের বাইরে। তবুও ভারতের তরফে বুমরা , বরুণ , কুলদীপ তিন বোলারই ২ টি করে উইকেট নেন।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের