নিজস্ব প্রতিনিধি , সামাকভ - ছোটবেলা থেকে ঠাকুরদার গল্প শুনে যে মনে এত জেদ এনেছেন তা হয়তো আন্দাজ করতে পারেননি তার বাবাও। ঠাকুরদা ছিলেন হরিয়ানার ঝাজ্জরের খানপুর কালান গ্রামের অন্যতম সেরা কুস্তিগীর। ঠাকুরদার কীর্তির কথা শুনেই ছোট থেকে বড় হয়ে ওঠা। আরও বড় হয়ে ওঠার মাঝেই নিজেকে বিশ্বসেরা হিসেবে তকমা দিলেন। বুলগেরিয়ার সামাকভে ৫৭ কেজি বিভাগে ফাইনালে নরওয়ের ফেলিসিতাস দোমাজেভাকে হারালেন তপস্যা। অনূর্ধ্ব ২০ বিভাগে ইতিহাসের পাতায় নাম তুললেন অষ্টাদশী তরুণী।
মেয়ে হওয়ার পর নানা কটাক্ষের তীর ছুটে আসত তপস্যার বাবা পরমেশ গহলোতের দিকে। অপেক্ষা করছিলেন মেয়ের সাফল্য দিয়েই যোগ্য জবাব দেবেন। তবে এত শীঘ্রই যে সেই সময়টা চলে আসবে ভাবতে ও পারেননি। নিজেও কুস্তিগীর হতে চেয়েছিলেন তবে সফল হতে পারেননি। এবার বাবা ও ঠাকুরদার মান রাখলেন তপস্যা।
২০১৬-য় স্থানীয় অ্যাকাডেমিতে কুস্তি শিখতে শুরু করেন তপস্যা। তবে পরিকাঠামো ভাল ছিল না। তখন পরমেশ মেয়েকে সোনিপত নিয়ে গিয়ে কুলবীর রানার আখড়ায় ভর্তি করান। স্ত্রী প্রথমে বাঁধা দিলেও পরে মেনে নেন। আর আজ ঠিক সেই কারণেই মেয়ে সাফল্যের সিঁড়ি চড়েছেন।তপস্যা রাজ্য ও জাতীয় স্তরে বহু ট্রফি জিতেছেন। গত বার অনূর্ধ্ব-২০ বিভাগে এশিয়া সেরা হন। ন্যাশনালসে সোনা জিতেছেন।
তপস্যার বাবা বলেছেন "দেশের হয়ে কিছু করার তাগিদই আজ ওকে এই জায়গায় এনেছে। কোচ কুলবীর বরাবর বলেছেন মেয়েকে নিয়ে চিন্তা না করতে। উনি নিজের মেয়ের মতোই তপস্যাকে ভালবাসেন। আমাদের ছেলে দক্ষও কুস্তিগির। তবে তপস্যা যা করেছে তার জন্য কোনও কিছুই যথেষ্ট নয়। অনেক কটাক্ষ সহ্য করেছি মেয়েকে নিয়ে। তবে আজ ও বিশ্বসেরা। এর থেকে আনন্দের কিছুই হয়না। আমি স্কুল গেমসে কুস্তিতে জাতীয় চ্যাম্পিয়ন ছিলাম। কিন্তু চোটের পর কুস্তি ছাড়তে হয়। আমি যা পারিনি মেয়ে করে দেখিয়েছে। বাবা হয়ে এর থেকে বেশি আর কি বা চাইতে পারি।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের