নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - শেষ দিন তিন ঘণ্টায় গুটিয়ে গেল ভারত। গম্ভীর চেয়েছিলেন যেকোনো টেস্ট টিম যেন দু'দিন ব্যাট করার ক্ষমতা রাখে। সেই চ্যালেঞ্জ মাথা পেতে নিয়ে ভারতের দিকে তীর ছুঁড়ে দিলেন টেম্বা বাভুমারা। যেই তীর এমনভাবে বিঁধল যা সারাজীবন মনে থাকবে গুরু গম্ভীরের। ৪০৮ রানে প্রোটিয়া শিবিরের কাছে আত্মসমর্পণ করল ভারত। ঘরের মাঠে ০-২ ব্যবধানে সিরিজ হাতছাড়া করলেন জসপ্রীত বুমরারা। গম্ভীরের নেতৃত্বে দ্বিতীয়বার ঘরের মাঠে চুনকাম হল ভারত। এর আগে ১২ বছরে দেশের মাটিতে কোনো সিরিজ হারেনি তারা।
দক্ষিণ আফ্রিকা বুঝিয়ে দিল উপহার হিসেবে নয় লড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল তারা।
ট্রিস্তান স্ট্যবস ৯৪ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। দেখে বোঝা যাচ্ছিল তার শতরানের জন্যই হয়তো অপেক্ষা করছে প্রোটিয়ারা। ব্যাটে নেমে চতুর্থ দিনের শেষেই দুই উইকেট হারায় ভারত। নাইট ওয়াচম্যান হিসেবে কুলদীপ যাদবকে নামাতে হয়। এরপর পঞ্চম দিনের শুরুতেও লাভ হয়নি। একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। নেপথ্যে সাইমন হারমার।
অধিনায়ক পন্থ এদিনও ব্যর্থ। ১৩ রানেই হারমারের শিকার হন। রবীন্দ্র জাদেজা অর্ধ শতরান করলেও পাহাড় প্রমাণ লক্ষ্যের কাছে এই ইনিংস ছিল খুঁটির একটি পেরেকের মত। ৬ উইকেট নিয়েছেন সাইমন হারমার। ২ টি নিয়েছেন কেশব মহারাজ। ১ টি করে পেয়েছেন মুথুসামি , মার্কো জানসেন। কাজে এল না গম্ভীরের গুরু মন্ত্রণা। একের পর এক খারাপ শট খেলে আউট হল ভারত। এইভাবে খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো দূর , টেস্ট ক্রিকেটের মর্যাদাই ভুলে যাবে পন্থরা। হারের পর নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটে গম্ভীরের গুরুমন্ত্রণা নিয়ে প্রশ্ন উঠবে। ইতিমধ্যেই অনেকে নিশানা শুরু করেছে গম্ভীরকে।
গোটা দিনের জন্য ছিল ৮ উইকেট। তবে সেসব পাত্তা না দিয়েই সবাই বীরত্ব দেখাতে ব্যস্ত। প্রথম কয়েকটি বল ধরে খেললেও পরক্ষণেই টি টোয়েন্টির মেজাজে ফিরে এসে কেশব মহারাজকে এক ওভারে একটি চার , একটি ছক্কা হাঁকান। এরপর সাইমন হারমারের বলে সেই মারতে গিয়েই ভুল করে বসেন। টেস্ট ক্রিকেটে পন্থ অন্যতম ভরসা হলেও এই সিরিজে তার দায়বদ্ধতা নিয়ে বিপুল প্রশ্ন উঠেছে। হারের পরই ক্যামেরা তাক করা হয় গম্ভীরের দিকে। যেখানে দেখা যায় মুখ কালো করে অসহায় চোখে তাকিয়ে আছেন তিনি।
উল্লেখ্য , প্রথম ইনিংসে ৪৮৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শতরান করেন মুথুসামি। জবাবে ২০১ করে ভারত। কোনরকমে ফলো অন বাঁচিয়ে ফের দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের সুযোগ করে দিয়েই ভুল করে বসে। সুযোগ পেয়ে আরও রান তুলে নেয় প্রোটিয়ারা। ব্যাস , সেই রানের পাহাড় সামাল দিতে না পেরে নাকানিচুবানি খেল ভারত। কোনো মন্ত্রনাই কাজে এল না গম্ভীরের। তবে সিরিজে ভীষণই প্রশংসিত হয়েছেন সাইমন হারমার। ইডেনেও ঘূর্ণিঝড় তুলেছিলেন তিনি। নিয়েছিলেন ৮ উইকেট। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...