নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অসামান্য ব্যাটিং করেছেন যশস্বী জসওয়াল। ১৭৫ রানের দাপুটে ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ২২ টি চার মেরেছেন তিনি। তবে ভারতীয় অধিনায়ক শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে রান আউট হন। যে ছন্দে ছিলেন সেখানে ৩০০ রানও করতে পারতেন যদি সুযোগ পেতেন। কারণ , নিজে কোনো ভুলই করেননি। যশস্বীর ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ শীতাংশু কোট।
শীতাংশু কোটাক বলেছেন , "আমার মতে, যশস্বীর মানসিকতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বল ভালই ব্যাটে আসছিল। দ্রুত গতিতে শতরানও করেছে। তবে ৬০-৬৫ ওভারের পর বল ভাল ভাবে ব্যাটে আসছিল না। তাই যশস্বী যথেষ্ট সময় নিয়েছে। একটাও খারাপ শট খেলেনি। চা-বিরতির সময় আমায় বলেছিল সেটা। এতেই বোঝা যায় আগের ম্যাচে বড় ইনিংস খেলতে না-পারায় ওর কতটা খারাপ লেগেছে। এই ইনিংসে ওর দৃষ্টিভঙ্গি খুবই ভাল লেগেছে আমার।"
ব্যাটিং কোচ আরও বলেছেন , "যশস্বী আগ্রাসী ব্যাটার। দ্রুত গতিতে রান করতে ভালবাসে। তবে পিচ অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারে। আজ ও বুঝেছিল এই উইকেটে গতি সহ বাউন্স দুটোই ভাল আছে। সেখানেই ওর চারিত্রিক দৃঢ়তা বোঝা গিয়েছে। আগ্রাসী না হয়েও এত রান করেছে। এতেই বোঝা যাচ্ছে ও কতটা ভাল ব্যাট করেছে। ওর মতো বড় ক্রিকেটার এধরনের পরিস্থিতি এ ভাবেই পিচ, পরিবেশ, বিপক্ষের বোলার দেখে ব্যাট করে।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের