692447de36b47_IMG-20251124-WA0111
নভেম্বর ২৪, ২০২৫ বিকাল ০৫:২৬ IST

টেস্ট সিরিজ , ১৩৪ বলে ১৯ কুলদীপের , অল আউট ভারত , ৩১৪ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে মুখ থুবড়ে পড়ল ভারত। ২০১ রানে অল আউট হয়ে গেল যশস্বী জসওয়ালরা। প্রথম ইনিংসে দুরন্ত ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে নেমে কোনোমতে ফলো অন বাঁচিয়েছে ভারত। নেপথ্যে , কুলদীপ যাদবের ১৩৪ বলে ১৯ রানের ইনিংস। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে টেম্বা বাভুমাদের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমেছে প্রোটিয়া শিবির।

প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। শতরান করেন মুথুসামি। অসম্ভব ভাল সঙ্গ দেন মার্কো জানসেন। জবাবে ব্যাটে নেমে অর্ধ শতরান করেন যশস্বী। ৫৮ রান করেন তিনি। কেএল রাহুল ২২ রানেই প্যাভিলিয়নে ফেরেন। একের পর এক উইকেট ছুঁড়ে দিলেন ভারতীয়রা। সাই সুদর্শন , ধ্রুব জুরেল , ঋষভ পন্থরা। দ্বিতীয় বলেই ছক্কা মারেন তিনি। এরপর উইকেট ছেড়ে বেরিয়ে অযথা শট মারতে গিয়ে মার্কো জানসেনের হাতে নিজেকে সমর্পণ করলেন। সেখানেই তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার একদিকে তিনিই দলের অধিনায়ক। তাই পন্থের এই গাছাড়া মনোভাব মানতে নারাজ সকলেই।

জাদেজা ৬ , নীতিশ কুমার রেড্ডি ১০ করেন। এরপর পিচে সময় কাটান ওয়াশিংটন সুন্দর। ৪৮ করেন ভারতীয় অলরাউন্ডার। এরপর পিচে এসে বোলারদের নাজেহাল করেন কুলদীপ যাদব। ১৩৩ বল খেলে পরেরটায় আউট হন। ঠিক এই কাজটাই করা দরকার ছিল বাকিদের। ফলো অন পেরিয়ে গেছে ভারত। ৬ উইকেট নিয়েছেন জানসেন। ৩ টি নিয়েছেন হারমার। ১ টি পেয়েছেন  কেশব মহারাজ। ব্যাটে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ২২ রানে বিনা উইকেটে তারা। হাতে রয়েছে ১০ টি উইকেট।

প্রথম দিনের শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৪৭ রানে দক্ষিণ আফ্রিকা ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শুরু থেকেই সমস্যায় ছিল ভারত। মুথুসামি, কাইল ভেরেনির উইকেট তোলার রাস্তা খুঁজে পাচ্ছিল না তারা। অর্ধ শতরানের কিছুটা আগে জাদেজাকে এগিয়ে মারতে গিয়ে স্টাম্প আউট হন ভেরেনি। ৪৫ করেন তিনি। এখান থেকে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও ব্যর্থ ভারত।

ব্যাটে নেমে আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন পেসার মার্কো জানসেন। বেশ কয়েকটি ছক্কা হাঁকিয়েছেন। সামনে বল পরলেই তুলে মারছেন। মুথুসামিকে ভরসা যোগান। নিজে অর্ধ শতরান করেন। অন্যদিকে প্রথম টেস্ট শতরান করেন মুথুসামি। ৫৭ বলে ৫১ রানে খেলছেন জানসেন। মুথুসামি খেলছেন ১০৭ রানে। ১০ টি চার সহ ২ টি ছক্কা মারেন তিনি। উল্লেখ্য , টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

জসপ্রীত বুমরার বলে এইডেন মার্করামের ক্যাচ ফেলেন কেএল রাহুল। যদিও ৩৮ রানে বুমরার বলে সাজঘরে ফেরেন। এরপর রায়ান রিকলটনকে ফেরান কুলদীপ যাদব। এরপর মাঝখানে বেশ কিছুক্ষণ স্টাবস বাভুমার পার্টনারশিপে নাজেহাল হয়ে পরে ভারত। স্টাবসকে ৪৯ রানে ফেরান কুলদীপ যাদব। ৪১ রানে বাভুমাকে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর টনি ডে জর্জিকে ফিরিয়ে দেন মহম্য সিরাজ। মুলডার করেন ১৩ রান। তার উইকেটও ঝুলিতে ভোরেন চায়নাম্যান।

আরও পড়ুন

জীবন তো সবে শুরু হলো ভাই! উইলিয়ামসনের অবসরে আবেগঘন বার্তা বিরাট কোহলির
জুন ১২, ২০২৬

২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট

২২ গজের দৌড়ে আর নেই উইলিয়ামসন , ক্রিকেট কে আলবিদা কেনের
জুন ১২, ২০২৬

আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন

কিংবদন্তি যশপাল রানার অকাল প্রয়াণ , শোকস্তব্ধ ক্রীড়ামহল
জুন ১২, ২০২৬

মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা

৩ লাল কার্ডের মহানাটক! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর
জুন ১২, ২০২৬

মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক

বিশ্বকাপ প্রস্তুতির আগেই দারুণ সুখবর! ওডিআই র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ভারত, পিছল পাকিস্তান
জুন ১১, ২০২৬

ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান

বিশ্বকাপ শুরুর মুখে ভিসা বিতর্কে আমেরিকা! কড়া অভিবাসন নীতি নিয়ে সমালোচনার জবাব ট্রাম্পের
জুন ১১, ২০২৬

নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প

বিশ্বকাপের আগেই আমেরিকায় বড় কেলেঙ্কারি! ফাঁস হল মেসির ব্যক্তিগত তথ্য
জুন ১০, ২০২৬

সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিতর্ক! ফুটবলারদের দেহ তল্লাশি, আনা হল মাদক সন্ধানী কুকুরও
জুন ১০, ২০২৬

পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও

ব্যাটে-বলে ঝড়! মুম্বই টি-টোয়েন্টি লিগে ম্যাচ জেতালেন অর্জুন
জুন ০৯, ২০২৬

চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।

বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ নয় চ্যাপেল! 'অসুস্থ ক্রিকেটের প্রতিচ্ছবি', বিস্ফোরক গ্রেগ চ্যাপেল
জুন ০৯, ২০২৬

“১৫ বছরের নৈরাজ্যের অবসান”,বাংলার খেলাধুলায় নতুন যুগের ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
জুন ০৮, ২০২৬

‘আমি যেমন ছিলাম তেমনই থাকব’! অধিনায়ক হয়েই বার্তা শ্রেয়সের
জুন ০৮, ২০২৬

হ্যাটট্রিক তানি পুর্তির, জাপানকে উড়িয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ জিতল ভারত!
জুন ০৭, ২০২৬

শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। 

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ আগরকর, শ্রেয়সকে নিয়ে স্পষ্ট বার্তা
জুন ০৬, ২০২৬

পালাবদল হতেই প্রশ্নের মুখে অভিষেকের সাধের ডায়মন্ড হারবার এফসি'র ভবিষ্যৎ
জুন ০৬, ২০২৬

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...