নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পরিবারের তিন সদস্য স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহেই তাদের হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডি দফতরে।
সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলমান তদন্তের মধ্যেই মন্ত্রীর পরিবারের নাম উঠে আসে। সম্প্রতি লেকটাউনে মন্ত্রী সুজিত বসুর বাড়ি ও দফতরে অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছিল। সেইসব নথি ঘেঁটে নতুন কিছু তথ্য হাতে পায় তদন্তকারীরা, যার ভিত্তিতেই মন্ত্রীর স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে এই একই মামলায় অভিযুক্ত হন ব্যবসায়ী অয়ন শীল সহ একাধিক ব্যক্তি। তাদের একে একে গ্রেফতারও করে ইডি। তদন্তে উঠে আসে প্রভাব খাটিয়ে নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের একাধিক দিক।
গত অক্টোবর মাসে এই অভিযোগের ভিত্তিতেই দমকল মন্ত্রীর লেকটাউনের দুই বাড়ি ও অফিসে হানা দেয় ইডির একটি বিশেষ দল। একইসঙ্গে তল্লাশি চালানো হয় মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর ধাবাতেও। সেই তল্লাশিতেই উদ্ধার হয় বেশ কিছু নথিপত্র। আর এবার সেই বিষয়েই সরাসরি জানার জন্য মন্ত্রীর পরিবারের সদস্যদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের