নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলার নির্মীয়মাণ গোডাউন ধসের ঘটনায় ১৬ শ্রমিকের মৃত্যুর পর তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুরসভার প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র ও কারিগরি অনুমোদনের ঘাটতি থাকা সত্ত্বেও নির্মাণকাজের ছাড়পত্র দেওয়া হয়েছিল। এই ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
কলকাতা পুরসভার অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী, সংশ্লিষ্ট গোডাউনের বিল্ডিং প্ল্যান অনুমোদনের সময় বাধ্যতামূলক মাটি পরীক্ষার রিপোর্ট জমা পড়েনি। পাশাপাশি, নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় স্ট্রাকচারাল ডিজাইনের ব্লুপ্রিন্টও নথিভুক্ত ছিল না বলে অভিযোগ। অথচ এই দুটি নথিই বড় নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। দুর্ঘটনার পর নথিপত্র খতিয়ে দেখে পুরসভার অভ্যন্তরীণ অনুসন্ধানে এই অসঙ্গতিগুলি সামনে আসে।
এছাড়াও, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের প্রাথমিক কারিগরি পর্যবেক্ষণেও সংশ্লিষ্ট কাঠামোর নকশায় একাধিক ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে বলে খবর। তদন্তে আরও অভিযোগ উঠেছে যে, তৎকালীন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার প্রভাব খাটিয়ে প্রয়োজনীয় নথি ছাড়াই নির্মাণের অনুমোদন পাইয়ে দিয়েছিলেন। পুরসভার এক আধিকারিকের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সিদ্ধান্তে তার যথেষ্ট প্রভাব ছিল। তবে এই অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তাধীন এবং আদালতে তা প্রমাণিত হয়নি।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের