নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। বহু প্রাণহানির এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে কমিশন রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। তদন্তের অগ্রগতি, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা সহ একাধিক প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে জানতে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের মুখ্যসচিব ও কলকাতা পুর কমিশনারকে নোটিশ পাঠানো হয়েছে।
গত ২৪ জুন দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ তারাতলায় একটি নির্মীয়মাণ গুদাম আচমকাই ধসে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারান ১৬ জন শ্রমিক। ঘটনার পর থেকেই ধ্বংসস্তূপে উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জোর দেয় প্রশাসন। তদন্তকারীদের মতে, ধ্বংসস্তূপে পড়ে থাকা নির্মাণসামগ্রী ও অন্যান্য নমুনাই তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। তাই প্রমাণ নষ্ট হওয়া রুখতে ঘটনাস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ কুমার সিনহার নেতৃত্বে ১১ সদস্যের এই কমিটিতে কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর একাধিক সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে। তদন্ত শেষ করে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের