নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম দিন প্রায় ১০ ঘণ্টা, দ্বিতীয় দিনেও টানা জিজ্ঞাসাবাদ। ২ দিনের জেরা শেষে রবিবার সন্ধ্যায় ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বেরিয়ে এতদিন গা ঢাকা দেওয়া নিয়ে সংক্ষিপ্ত জবাব দিলেন তিনি। তবে তদন্ত এখানেই থামছে না। সোমবার ফের সিআইডির দফতরে হাজিরা দিতে হবে সুমিতকে।
পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে টানা ২ দিন জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। শনিবার প্রায় ১০ ঘণ্টা জেরার পর রবিবারও প্রায় ৬ ঘণ্টা ধরে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে আসতেই সুমিতকে ঘিরে ধরেন সাংবাদিকরা। এতদিন কোথায় ছিলেন এবং কেন প্রকাশ্যে আসেননি পরপর প্রশ্ন করা হয় তাকে। জবাবে সংক্ষিপ্তভাবে সুমিত বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশমতোই সব করছি। আশপাশেই ছিলাম।' এর বেশি কিছু বলতে চাননি তিনি।
প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার সঙ্গে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয় সুমিতকে। সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, 'সব অভিযোগ ভিত্তিহীন। এমন কিছু নয়।' তবে তদন্তকারীরা ফের ডাকলে তিনি হাজিরা দেবেন বলেও জানান। এদিকে, সিআইডি সূত্রে জানা গেছে, শালবনির মামলার পাশাপাশি এবার ডেবরার জমি দুর্নীতির একটি মামলাতেও সুমিতকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই কারণে সোমবার ফের ভবানী ভবনে তাকে হাজির হতে বলা হয়েছে। অর্থাৎ ২ দিনের জেরা শেষ হলেও সুমিত রায়কে ঘিরে তদন্তের চাপ এখনও কাটেনি।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের