নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভুয়ো থানা মামলার তদন্তে নয়ডা পুলিশের তল্লাশি অভিযান ঘিরে দেখা দিল অভূতপূর্ব সংঘাত। তালা ভাঙা নিয়ে নয়ডা পুলিশ বনাম বেলেঘাটা থানার মধ্যে সংঘাত গড়াল আদালত পর্যন্ত। শিয়ালদহ আদালতের কাছে কার্যত পুলিশই ভর্ৎসনার শিকার হল।
সূত্রের খবর , বুধবার দুপুরে নয়ডা পুলিশের একটি দল আসে বিভাস অধিকারীর বেলেঘাটার ফ্ল্যাটে। ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই বিভাস ও তার ছেলে সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। মামলার সূত্রেই এদিন বেলেঘাটার ওই ফ্ল্যাটে তল্লাশি চালাতে আসে তদন্তকারী দল।
কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ফ্ল্যাটটি তালাবন্ধ। নয়ডা পুলিশ তালা ভাঙার সিদ্ধান্ত নিলে আপত্তি তোলে স্থানীয় বেলেঘাটা থানার কর্তারা। তাদের দাবি, তালা ভাঙতে হলে শিয়ালদহ আদালত থেকে অনুমতি আনতে হবে।পরিস্থিতি উত্তপ্ত হলে নয়ডা থানার দল আদালতের দ্বারস্থ হয়।
শুনানিতে বিচারক স্পষ্ট জানিয়ে দেন— সার্চ ওয়ারেন্ট থাকলে তল্লাশি চালাতে পারে পুলিশ। আলাদা করে আদালতের অনুমতির প্রয়োজন নেই। বিচারক কার্যত প্রশ্ন তোলেন, 'আসামী ধরতে গেলে কি প্রতিবার আদালতের অনুমতি নেওয়া হয়?' তবে বিচারক এটাও বলেন, যদি বেলেঘাটা থানা তালা ভাঙতে আপত্তি করে, তবে সংশ্লিষ্ট আদালত থেকে অনুমতি আনতে পারে নয়ডা পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের