নিজস্ব প্রতিনিধি , সিডনি - দীর্ঘ কয়েকদিন হাসপাতালে থাকার পর অবশেষে ছাড়া পেলেন ভারতীয় একদিনের ক্রিকেটের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে আইসিইউ তারপর সাধারণ বেডে চিকিৎসাধীন থাকার পর প্রাথমিক স্বস্তি পেল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইয়ারকে দেশে ফেরানোর ব্যবস্থা করছে বিসিসিআই। খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় আনন্দের ফোয়ারা।
শারীরিক পরিস্থিতি বিবেচনা করার পর চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন আইয়ার। চিকিৎসকদের মতে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। এখন আর তেমন ভয়ের কিছুই নেই। অভ্যন্তরীণ রক্তক্ষরণের এর কোনো আশঙ্কা নেই। তবে বিমান সফর করার মতো সুস্থ হওয়ার পরই তাঁকে সিডনি থেকে মুম্বইয়ে নিয়ে আসা হবে। শ্রেয়সের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য , সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরার পর গুরুতর আঘাত পান আইয়ার। পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করার সময় একটি ক্যাচ ওঠে। পিছন দিকে দৌড়াতে দৌড়াতে শরীর ছুঁড়ে ক্যাচটি ধরে শরীরের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফলস্বরূপ বুকের বামদিক মাটিতে সজোরে আঘাত করে। এরপর মাঠ ছাড়েন তিনি। তবে শ্বাসকষ্ট বন্ধ না হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে আইয়ারকে দ্রুত সিডনি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন অনেকটাই সুস্থ ভারতীয় দলের সহ অধিনায়ক।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের