নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা - বাঙালি ইস্যুকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়। শাসক - বিরোধী স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতির তৈরি হয়। অধিবেশন শেষে মমতার মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করতে গেলে বিজেপি বিধায়কেরা পাল্টা স্লোগান দিয়ে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেষ অধ্যক্ষ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। বিজেপি বিধায়কেরা চোর স্লোগান দিলে পাল্টা মুখ্যমন্ত্রী বিজেপি দলকে নিশানা করে 'মোদি চোর , মমতা চোর' স্লোগান দিতে থাকেন। বিধানসভার অধিবেশনে আগে থেকেই সাসপেন্ড থাকায় বৃহস্পতিবারের অধিবেশনে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার মন্তব্যের পাল্টা জবাব দেন।
শুভেন্দু অধিকারী বলেন, 'বেশ কয়েকজন বিজেপি বিধায়কদের আক্রমণ করা হয়েছে। তাদের মধ্যে শঙ্কর ঘোষ ও অশোক দিন্দা হাসপাতালে চিকিৎসাধীন। এই স্বৈরাচারী মমতার রাজ শেষ হবে আমরা বিশ্বাস করি। জনগণ ভোট দিয়ে বিজেপিকে বিধানসভায় পাঠিয়েছে। ওরা ভেবেছিল বিরোধী দলনেতাকে বের করে দিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে যাবে। বাঙালি অস্মিতা আর ভাষাকে হাতিয়ার করে ফাঁকা মাঠে গোল দেবে ভেবেছিল। কিন্তু আমাদের বিজেপি বিধায়করা ওদের ১০ গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছে।'
তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী যে ভাবে মোদিজি - অমিত শাহকে নিশানা করেছেন সেটা অগণতান্ত্রিক। দেশ জুড়ে একাধিক মোদি সম্প্রদায়ের মানুষ আছে মমতা তাদের আক্রমণ করে চোর বলেছে। এইভাবে রাহুল গান্ধীর সংসদ পদও বাতিল হয়েছিল। আমি বলবো সমস্ত মোদি সম্প্রদায়ের মানুষকে মমতার বিরুদ্ধে FIR করতে। জে.পি. নাড্ডা আমাদের ফোন করে খোঁজ নিয়েছেন। আমাদের লড়ে যেতে বলেছেন।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের