নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্যে। এরই মাঝে আটক করা হয় এক আশা কর্মীকে। আর এই নিয়েই হিঙ্গলগঞ্জ থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন আশা কর্মীরা। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় থানা চত্বরে।
বুধবার আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মাসিক ১৫ হাজার টাকা ভাতা স্থায়ীকরণ, প্রসূতি মায়েদের দেখভালের ন্যায্য পারিশ্রমিক, সরকারি স্বীকৃতি সহ মোট ১০ দফা দাবি নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি ছিল আশা কর্মীদের। আর এই অভিযানের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন হিঙ্গলগঞ্জের স্বাস্থ্য কর্মীদের অন্যতম প্রতিবাদী মুখ চৈতালি সর্দার। তবে অভিযোগ, রাস্তা থেকেই তাকে আটক করে নিয়ে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। আর সেই ঘটনার প্রতিবাদেই থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আশা কর্মীরা।
শুধু হিঙ্গলগঞ্জ নয়, জেলার বিভিন্ন জায়গায় একাধিক স্বাস্থ্য কর্মী ও সংগঠনের নেতাদের আটকের অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ' আমরা স্বাস্থ্য ভবনে গিয়ে শান্তিপূর্ণ ভাবে আলোচনার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখানের পুলিশ আমাদের নেত্রী চৈতালি সর্দারকে তুলে নিয়ে গিয়ে আটক করে রেখেছে। আর সেই কারণেই আমাদের এই বিক্ষোভ। পুলিশের সঙ্গে কথা বলতে গেলে আমাদের বলে নির্দেশ আছে তাই ওনাকে আটক করা হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের