নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের রাজনৈতিক অঙ্গনে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের আবহেই বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে। তারই মধ্যে সদ্য বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, হাওড়ার সমস্ত তৃণমূল বিধায়ক এই বৈঠকে উপস্থিত থাকবেন। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।
বুধবার দুপুর ২টোয় নবান্নে কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও হাওড়া জেলার উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজকর্ম এবং পরিকাঠামোগত অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার পরিবর্তনের পর থেকেই প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর নীতি নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই উত্তরবঙ্গ, কল্যাণী এবং হুগলীর বৈঠকে বিরোধী শিবিরের একাধিক সাংসদ ও বিধায়ক উপস্থিত থেকেছেন।
বিশেষভাবে নজর কেড়েছিল কল্যাণীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি। সেই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, হাওড়ার তৃণমূল বিধায়করাও নবান্নের বৈঠকে যোগ দেবেন। তার এই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠছে, দলের আনুষ্ঠানিক অবস্থানের বাইরে গিয়ে কি কোনও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের