নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকারের প্রশাসনিক রূপরেখা স্পষ্ট হতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেওয়া শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পাঁচ সদস্যের দফতর বণ্টন সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিজেপির প্রথম সারির নেতাদের হাতে।
নবান্নে প্রথম মন্ত্রীসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রীসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন করেন। পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতরের দায়িত্ব পেয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিন সংগঠনের দায়িত্ব সামলানো দিলীপের হাতে গ্রামীণ প্রশাসনের গুরুত্বপূর্ণ দফতর তুলে দেওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে, অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পেয়েছেন ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। উত্তরবঙ্গের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। খাদ্য ও সরবরাহ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অশোক কীর্তনিয়াকে। অন্যদিকে আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন ক্ষুদিরাম টুডু।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের