নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ফলতা থানায় হামলার ঘটনায় আরও বড় সাফল্য পুলিশের। এবার গ্রেফতার করা হল ফলতার কুখ্যাত 'পুষ্পা' জাহাঙ্গিরের স্ত্রীকে। থানায় হামলার পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর অবশেষে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৬ মে ফলতা থানায় হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন জাহাঙ্গিরের স্ত্রী। অভিযোগ, স্বামী জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনতেই তার নেতৃত্বে বিক্ষোভ ও থানায় হামলার পরিকল্পনা করা হয়। ওইদিন ফলতার শতল কলসা এলাকায় ব্যাপক বিক্ষোভের পর জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। পুলিশের দাবি, আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে, বিক্ষোভকারীদের উদ্দেশ্য ছিল জাহাঙ্গিরকে ছিনিয়ে নেওয়া এবং থানায় ব্যাপক তাণ্ডব চালানো।
সেই পরিস্থিতিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অভিযান চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। তাড়া খেয়ে বহু বিক্ষোভকারী পালিয়ে যান, কেউ কেউ প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন জাহাঙ্গিরের স্ত্রী। অবশেষে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকার এক পরিচিতের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই মামলায় এখনও পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের