নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনীতির ময়দানে যতই মতভেদ থাকুক, সৌজন্যের বন্ধন এখনও অটুট। সোমবার সকালে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এল জাতীয় রাজনীতির মঞ্চে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার সকালেই সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এক্স হ্যান্ডেলে ‘মমতা দিদি’ সম্বোধন করে প্রধানমন্ত্রী লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।' সরকারি নথি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর জন্মদিন ৫ জানুয়ারি।
মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছরই তাকে শুভেচ্ছা জানান জাতীয় ও রাজ্য স্তরের একাধিক রাজনৈতিক নেতা। তবে বর্তমান রাজনৈতিক টানাপড়েন ও কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানটান আবহে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রতি বছরই এই দিনে সৌজন্যবশত বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হল না।
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা