নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মান জিতেছেন কার্তিক আরিয়ান। এই পুরস্কার তিনি যৌথভাবে পেয়েছেন দক্ষিণী অভিনেতা মামুট্টির সঙ্গে। বড় সাফল্যের পর কোনও পার্টি না করে কার্তিক মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, 'জয় মহাকাল'।

অন্যদিকে, ইমতিয়াজ আলির ‘ম্যাঁয় ওয়াপস আয়ুঙ্গা’ ছবিটি বক্স অফিসে চমক দেখিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি খুব একটা ব্যবসা করতে পারেনি। তবে দর্শকদের ইতিবাচক মুখে মুখে প্রচারের জোরে ষষ্ঠ সপ্তাহে এসে ছবিটি বড় সাফল্য পেয়েছে। প্রযোজক মোহিত চৌধুরী জানিয়েছেন, থিয়েটার ও অন্যান্য প্ল্যাটফর্ম মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই নিজের পুরো খরচ তুলে ফেলেছে।

এদিকে আশনীর গ্রোভারের জীবন নিয়ে তৈরি হতে চলা বায়োপিক নিয়েও বড় খবর সামনে এসেছে। প্রথমে শোনা গিয়েছিল, পরিচালক রাহুল মোদির এই ছবিতে আমির খানের সঙ্গে শ্রদ্ধা কাপুর অভিনয় করবেন। এমনও খবর ছিল, আশুতোষ গোয়ারিকরের ছবির কাজ শেষ করে ২০২৭ সালের মার্চে এই ছবির শুটিং শুরু করার পরিকল্পনা ছিল আমিরের।

তবে শেষ মুহূর্তে এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন আমির খান। সূত্রের খবর, স্টার্ট-আপ দুনিয়ার গল্প এবং আশনীর গ্রোভারের চরিত্র তার পছন্দ হলেও চিত্রনাট্য নিয়ে পরিচালক রাহুল মোদির সঙ্গে মতপার্থক্য তৈরি হয়। স্ক্রিপ্টে কিছু পরিবর্তন নিয়ে দু’পক্ষের মধ্যে একমত হওয়া যায়নি। সেই ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’এর কারণেই পারস্পরিক সম্মতিতে ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আমির।
বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা
টিভি অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা করণ কুন্দ্রাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন
খুশবু পাটানি জানান, সাধারণ আন্দোলনকারীদের মতোই টুপি , মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে মিছিলে যোগ দিয়েছিলেন
ছাত্র আন্দোলনের আবহে প্রকাশ্যে এল সিরিজের টিজার
একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
অরিজিতের এই সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন তার বহু অনুরাগী
কিছু গায়কের পারিশ্রমিক আর অতিরিক্ত চাহিদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি
সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুকে ঘিরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সলমন খান
আন্দোলনের বিষয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী মাধবনের অফিসের দরজার বাইরে ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙান
বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছিল, আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি রি-রিলিজ হবে
আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংসদ অভিযানের দিনও শবানা আজ়মি সমর্থন জানান
সোনম ওয়াংচুকের সমর্থনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বহু পড়ুয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে
শিক্ষার্থীদের সমর্থনে নতুন গান প্রকাশ পিছিয়ে দিলেন দুই গায়ক
ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছেন প্রেমের গুঞ্জন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের