নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুকে ঘিরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সলমন খান। যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত ছাত্রদের মিছিল, পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর তিনি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন। নিজের ছাত্রজীবনের একটি পুরনো ছবিও শেয়ার করেন অভিনেতা। সেই পোস্টে তিনি জানান, পড়ুয়াদের আন্দোলনের প্রতি তার সমর্থন রয়েছে।

সলমন লেখেন, শুরুতে আন্দোলনটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। পরে তা হিংসাত্মক মোড় নেওয়ায় তিনি দুঃখিত। আহত ছাত্রছাত্রী, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। পাশাপাশি তিনি পড়ুয়াদের ঐক্য, শিক্ষাব্যবস্থা উন্নত করার দাবি এবং অভিভাবকদের সমর্থনেরও প্রশংসা করেন।

অভিনেতার মতে, ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি জানিয়েছেন, সেটাই গণতান্ত্রিক পথ। তিনি বলেন, পড়াশোনার প্রতি এই প্রজন্মের নিষ্ঠা, ভবিষ্যৎ গড়ার ইচ্ছা, শিক্ষিত ভারত গড়ার স্বপ্ন সত্যিই অনুপ্রেরণাদায়ক। সলমন আরও বলেন, এই বিষয়টিকে রাজনৈতিক রং না দিয়ে শুধুমাত্র ছাত্রছাত্রী ও শিক্ষাব্যবস্থার সমস্যা হিসেবেই দেখা উচিত। তার আশা, সরকার পড়ুয়াদের কথা গুরুত্ব দিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

পোস্টের শেষে সলমন খান দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন। তিনি লেখেন, শিক্ষা যেন আগামী দিনে ভারতের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে, প্রতি বছর আরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ পায়। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হোক, যাতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়তে আসেন, ভারত বিশ্বের অন্যতম শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তার এই পোস্ট ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা
টিভি অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা করণ কুন্দ্রাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন
খুশবু পাটানি জানান, সাধারণ আন্দোলনকারীদের মতোই টুপি , মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে মিছিলে যোগ দিয়েছিলেন
ছাত্র আন্দোলনের আবহে প্রকাশ্যে এল সিরিজের টিজার
একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
অরিজিতের এই সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন তার বহু অনুরাগী
কিছু গায়কের পারিশ্রমিক আর অতিরিক্ত চাহিদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি
আন্দোলনের বিষয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী মাধবনের অফিসের দরজার বাইরে ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙান
বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছিল, আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি রি-রিলিজ হবে
বড় সাফল্যের পর কোনও পার্টি না করে কার্তিক মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন
আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংসদ অভিযানের দিনও শবানা আজ়মি সমর্থন জানান
সোনম ওয়াংচুকের সমর্থনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বহু পড়ুয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে
শিক্ষার্থীদের সমর্থনে নতুন গান প্রকাশ পিছিয়ে দিলেন দুই গায়ক
ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছেন প্রেমের গুঞ্জন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের