নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজনীতি ও সমাজের নানা ইস্যুতে বরাবরই স্পষ্টভাষী অভিনেত্রী শবানা আজ়মি। সম্প্রতি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন। আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংসদ অভিযানের দিনও তিনি সমর্থন জানান। সেদিন ভিড় ও কাঁদানে গ্যাসের প্রভাবে তার হাঁপানির সমস্যা দেখা দেয়, তিনি অসুস্থ হয়ে পড়েন।

তবে সরকারের বিরুদ্ধে শবানার প্রতিবাদ নতুন নয়। ১৯৮৯ সালে দিল্লির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খুলেছিলেন। অনুষ্ঠানে নিজের কাজ নিয়ে কথা বলার বদলে তিনি সফদর হাশমীর হত্যার প্রতিবাদে একটি বিবৃতি পড়ে শোনান। সেই বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সাংস্কৃতিক জগতকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

সফদর হাশমী ছিলেন নাট্যকর্মী, চলচ্চিত্র সমালোচক, সাংস্কৃতিক আন্দোলনের পরিচিত মুখ। ১৯৮৯ সালের ১ জানুয়ারি গাজ়িয়াবাদে ‘হল্লা বোল’ নাটক মঞ্চস্থ করার সময় হামলার শিকার হন তিনি। গুরুতর আহত হওয়ার পরের দিন তার মৃত্যু হয়। পরে এই মামলায় কংগ্রেস নেতা মুকেশ শর্মা সহ ১০ জন দোষী সাব্যস্ত হন। সফদরের মৃত্যুর দু'দিন পর তার স্ত্রী মলয়শ্রী হাশমী শিল্পীদের নিয়ে একই জায়গায় ফিরে অসমাপ্ত নাটকটি সম্পূর্ণ করেন।

শুধু এই ঘটনাই নয়, গত কয়েক বছরেও শবানা আজ়মি বিভিন্ন সরকারি নীতি নিয়ে সরব হয়েছেন। ২০১৯ সালে সিএএ সহ জেএনইউর ঘটনাতেও তিনি প্রতিবাদ করেছিলেন। পাশাপাশি এইচআইভি-এইড্স আক্রান্ত মানুষদের প্রতি সমাজের বৈষম্যের বিরুদ্ধেও তিনি দীর্ঘদিন ধরে প্রচার চালিয়েছেন। ১৯৯০ সালে একটি অনুষ্ঠানে এইচআইভি আক্রান্তদের আলিঙ্গন করে সচেতনতার বার্তাও দিয়েছিলেন তিনি।
সোনম ওয়াংচুকের সমর্থনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বহু পড়ুয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে
শিক্ষার্থীদের সমর্থনে নতুন গান প্রকাশ পিছিয়ে দিলেন দুই গায়ক
ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছেন প্রেমের গুঞ্জন
বিচার প্রক্রিয়া নিয়ে প্রসঙ্গ তুলে একাধিক মন্তব্য সাহেবের
দুর্গা রূপে পাপিয়া অধিকারীর প্রত্যাবর্তন
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের