নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - দু’বছর আগে ‘সুপারস্টার সিঙ্গার ৩’ অনুষ্ঠানে বিয়েবাড়িতে গান গাওয়া নিয়ে মতবিরোধ হয়েছিল অভিজিৎ ভট্টাচার্য ও নেহা কক্কড়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্কের প্রসঙ্গ আবার তুলে আনেন অভিজিৎ। পাশাপাশি, কিছু গায়কের পারিশ্রমিক, অতিরিক্ত চাহিদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও গোটা সাক্ষাৎকারে তিনি নেহার নাম সরাসরি উচ্চারণ করেননি।

অভিজিৎ বলেন, তিনি কাউকে প্রচার দিতে চান না। তার দাবি, 'আমি ১ কোটি টাকা নিই' ধরনের মন্তব্য অনেক সময় নিজের বাজারদর বাড়ানোর কৌশল। তিনি জানান, নিজের পারিশ্রমিক নিয়ে এ ভাবে প্রচার করার পক্ষপাতী নন। তার মতে, শিল্পীর পরিচয় তা\র গানে, পারিশ্রমিকের অঙ্কে নয়।

সাক্ষাৎকারে অভিজিৎ আরও বলেন, রাতারাতি জনপ্রিয় হওয়া কিছু শিল্পীর নানা দাবিদাওয়ার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অনুষ্ঠানের আয়োজকেরা। এই প্রসঙ্গে তিনি শ্রেয়া ঘোষালের প্রশংসা করেন। তার মতে, দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখতে হলে পেশাদার আচরণ, বিনয় খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ২০২৪ সালে ‘সুপারস্টার সিঙ্গার ৩’-এর একটি পর্বে অভিজিৎ বলেছিলেন, তিনি কোনও দিন বিয়েবাড়িতে গান করেননি, কারণ তার মতে শিল্পকে টাকার বিনিময়ে এ ভাবে উপস্থাপন করা উচিত নয়। তবে নেহা কক্কড় সেই মতের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, কোনও পরিবার সম্মান ও ভালবাসা দিয়ে আমন্ত্রণ জানালে বিয়েবাড়িতে গান গাওয়ায় কোনও অসম্মান নেই। তার মতে, কোনও কাজই ছোট নয়, আর একজন শিল্পীর কাজ মানুষের আনন্দের অংশ হয়ে ওঠাই সবচেয়ে বড় বিষয়।
বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা
টিভি অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা করণ কুন্দ্রাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন
খুশবু পাটানি জানান, সাধারণ আন্দোলনকারীদের মতোই টুপি , মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে মিছিলে যোগ দিয়েছিলেন
ছাত্র আন্দোলনের আবহে প্রকাশ্যে এল সিরিজের টিজার
একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
অরিজিতের এই সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন তার বহু অনুরাগী
সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুকে ঘিরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সলমন খান
আন্দোলনের বিষয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী মাধবনের অফিসের দরজার বাইরে ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙান
বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছিল, আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি রি-রিলিজ হবে
বড় সাফল্যের পর কোনও পার্টি না করে কার্তিক মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন
আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংসদ অভিযানের দিনও শবানা আজ়মি সমর্থন জানান
সোনম ওয়াংচুকের সমর্থনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বহু পড়ুয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে
শিক্ষার্থীদের সমর্থনে নতুন গান প্রকাশ পিছিয়ে দিলেন দুই গায়ক
ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছেন প্রেমের গুঞ্জন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের