নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের শিক্ষাব্যবস্থা ও নিট ইস্যুতে চলা আন্দোলনকে সমর্থন জানিয়ে দিল্লির বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী দিশা পাটানির দিদি তথা ভারতীয় সেনার প্রাক্তন মেজর খুশবু পাটানি। তিনি জানান, সাধারণ আন্দোলনকারীদের মতোই টুপি, মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে মিছিলে যোগ দিয়েছিলেন। পরে সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

গত ২৮ জুন থেকে নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। পরে সোনম ওয়াংচুকের নেতৃত্বে অনশন ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে। সেই ঘটনায় বহু আন্দোলনকারী আহত হন। অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী শাবানা আজমিও।

খুশবু পাটানি দাবি করেন, আন্দোলনকারীরা শুরু থেকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছিলেন। তার কথায়, এত বড় জমায়েত হলেও কেউ হিংসার পথে হাঁটেননি। বরং মিছিলে থাকা পুরুষরা নারী আন্দোলনকারীদের নিরাপদ রাখার চেষ্টা করছিলেন। তিনি আরও বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারত, কিন্তু অধিকাংশ পড়ুয়াই সংযম দেখিয়েছেন।

খুশবু জানান, তিনিও পুলিশের লাঠিচার্জের মুখে পড়েছিলেন, সেখান থেকে সরে আসতে গিয়ে সামান্য চোট পান। তার এই অভিজ্ঞতা আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে একই ইস্যুতে অভিনেত্রী দিশা পাটানি কোনও প্রকাশ্য মন্তব্য করেননি, যা নিয়েও নেটমাধ্যমে নানা আলোচনা চলছে।
বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা
টিভি অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা করণ কুন্দ্রাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন
ছাত্র আন্দোলনের আবহে প্রকাশ্যে এল সিরিজের টিজার
একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
অরিজিতের এই সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন তার বহু অনুরাগী
কিছু গায়কের পারিশ্রমিক আর অতিরিক্ত চাহিদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি
সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুকে ঘিরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সলমন খান
আন্দোলনের বিষয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী মাধবনের অফিসের দরজার বাইরে ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙান
বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছিল, আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি রি-রিলিজ হবে
বড় সাফল্যের পর কোনও পার্টি না করে কার্তিক মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন
আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংসদ অভিযানের দিনও শবানা আজ়মি সমর্থন জানান
সোনম ওয়াংচুকের সমর্থনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বহু পড়ুয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে
শিক্ষার্থীদের সমর্থনে নতুন গান প্রকাশ পিছিয়ে দিলেন দুই গায়ক
ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছেন প্রেমের গুঞ্জন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের