6a6205d170943_WhatsApp Image 2026-07-23 at 17.38.52
জুলাই ২৩, ২০২৬ বিকাল ০৬:১১ IST

নিট কেলেঙ্কারির অন্দরমহল এবার পর্দায় , প্রকাশ্যে দ্য স্ক্যাম - লিকডের টিজার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই  ঘটনাই এবার উঠে আসছে ওটিটির পর্দায়। জি ফাইভ ঘোষণা করেছে নতুন ওয়েব সিরিজ ‘দ্য স্ক্যাম - লিকড’। বুধবার প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম টিজার। ছাত্র আন্দোলনের আবহে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

প্রথম থেকেই শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নফাঁস, পরীক্ষার খরচ বৃদ্ধি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২৮ শে জুন দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরে কয়েকজন পড়ুয়া অনশনেও বসেন। এই আন্দোলন সম্প্রতি আরও বড় আকার নিয়েছে। সেই ঘটনাগুলির প্রেক্ষাপটই এবার সিরিজে তুলে ধরা হয়েছে।

টিজারে দেখা যায় , কড়া নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র ছাপা হচ্ছে। পরে সেগুলি গোপনে বাক্সে ভরে পাঠানোর প্রস্তুতি চলে। ঠিক সেই সময় প্রশ্নপত্রের ছবি বাইরে চলে যায়। এরপর প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিতর্ক, এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা, ছাত্রদের বিক্ষোভ, সংবাদমাধ্যমের তদন্তের মতো একাধিক দৃশ্য দেখানো হয়েছে।

টিজার প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, “একটি প্রশ্নপত্র, লক্ষ লক্ষ স্বপ্ন, আর সেই প্রশ্নপত্র ফাঁস হওয়ায় একটি গোটা জাতির বিশ্বাসে আঘাত।” সিরিজটির মুক্তির দিন এখনও জানানো হয়নি। তবু টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের যন্ত্রণা এই সিরিজের মাধ্যমে আরও বড় পরিসরে সামনে আসবে।

আরও পড়ুন

কোথায় আন্দোলন হচ্ছে আমি তো শুনিনি , ককরোজদের নিয়ে বিস্ফোরক দাবি রূপার
জুলাই ২৪, ২০২৬

বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা

কিস করতেই সপাটে থাপ্পড়! করণ কুন্দ্রাকে নিয়ে বিস্ফোরক দাবি টেলিভিশন অভিনেত্রীর
জুলাই ২৩, ২০২৬

টিভি অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা করণ কুন্দ্রাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন

দিশা নীরব, রাস্তায় খুশবু! ককরোজদের বিক্ষোভে দুই বোনের দুই ছবি
জুলাই ২৩, ২০২৬

খুশবু পাটানি জানান, সাধারণ আন্দোলনকারীদের মতোই টুপি , মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে মিছিলে যোগ দিয়েছিলেন

কাজ নেই বলেই খোঁচা! এক সিদ্ধান্তেই সমালোচকদের জবাব দিলেন মধুবনী
জুলাই ২৩, ২০২৬

একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী

পছন্দ না হলে আমার সব গান ডিলিট করে দিন! অন্ধভক্তদের তুলধনা করলেন অরিজিৎ
জুলাই ২৩, ২০২৬

অরিজিতের এই সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন তার বহু অনুরাগী

বিয়েবাড়িতে ঠুমকার আসর থেকে ১ কোটি টাকা ইনকাম , নেহাকে তুলোধনা অভিজিতের
জুলাই ২৩, ২০২৬

কিছু গায়কের পারিশ্রমিক আর অতিরিক্ত চাহিদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি

পড়ুয়াদের পাশে সলমন! বাড়ল সরকারের অস্বস্তি
জুলাই ২৩, ২০২৬

সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুকে ঘিরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সলমন খান

দিল্লির বিক্ষোভের আঁচ এবার মাধবনের চেয়ারে! পুণেতে পড়ল নিখোঁজ পোস্টার
জুলাই ২২, ২০২৬

আন্দোলনের বিষয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী  মাধবনের অফিসের দরজার বাইরে ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙান

ফের প্রেক্ষাগৃহে থ্রি ইডিয়টস! ভাইরাল খবরের সত্যিটা জানাল নির্মাতারা
জুলাই ২২, ২০২৬

বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছিল, আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি রি-রিলিজ হবে

শুটিং শুরুর আগেই ধাক্কা! অশনীরের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির
জুলাই ২২, ২০২৬

বড় সাফল্যের পর কোনও পার্টি না করে কার্তিক মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন

যন্তর মন্তরে শবানা আজ়মি! ৩৭ বছর আগেও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিনেত্রী
জুলাই ২২, ২০২৬

আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংসদ অভিযানের দিনও শবানা আজ়মি সমর্থন জানান

এরা দেশদ্রোহী , পড়ুয়াদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজের
জুলাই ২২, ২০২৬

সোনম ওয়াংচুকের  সমর্থনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বহু পড়ুয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন

ককরোচদের বিক্ষোভে তোপ নাসিরের! জেন-জ়ি নিয়ে অনুরাগের মন্তব্যে তোলপাড়
জুলাই ২২, ২০২৬

বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে

পড়ুয়াদের আন্দোলনের পাশে হানি সিং, জন্মদিনেও গান প্রকাশ স্থগিত রাখলেন আরমান মালিক
জুলাই ২২, ২০২৬

শিক্ষার্থীদের সমর্থনে নতুন গান প্রকাশ পিছিয়ে দিলেন দুই গায়ক

যে কোনও মহিলাকেই আগলে রাখব ! রাঘবের মন্তব্যে ফের শেহনাজকে ঘিরে জল্পনা তুঙ্গে
জুলাই ২২, ২০২৬

ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছেন প্রেমের গুঞ্জন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের