নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রাঘব জুয়াল আর শেহনাজ গিলের সম্পর্ক ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। জন্মদিনের পার্টি শেষে প্রকাশ্যে আসা ভিডিও ঘিরে দুজনের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা আরও বেড়ে যায়। তবে বিতর্কের আবহেই নিজের অবস্থান স্পষ্ট করলেন রাঘব।

মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে রাঘবের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হন বলিউডের একাধিক তারকা, ছিলেন আরিয়ান খানও। অনুষ্ঠান শেষে বাইরে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে শেহনাজ গিলকে নিরাপদে এগিয়ে নিয়ে যেতে দেখা যায় রাঘবকে। গাড়িতে ওঠার সময়ও তিনি শেহনাজকে সামলে রাখেন। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।

ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য সামনে আসে। অনেকেই এই ঘটনার পর শেহনাজ গিলকে কটাক্ষ করেন। আবার অনেক নেটিজেনরা সিদ্ধার্থ শুক্লার প্রসঙ্গ টেনেও বিভিন্ন প্রশ্ন তোলেন। তাই এই পরিস্থিতি নিয়ে চুপ না থেকে নিজের বক্তব্য প্রকাশ করেন রাঘব।

রাঘব বলেন, ছোটবেলা থেকেই তিনি মহিলাদের সম্মান করতে শিখেছেন। তার মতে, যে কোনও মহিলা বিপদের মধ্যে পড়লে তিনি একইভাবে পাশে দাঁড়াবেন আর নিরাপদে রাখার চেষ্টা করবেন। বন্ধু বা পরিবারের সদস্য, সকলের ক্ষেত্রেই তার আচরণ একই থাকবে। নিজের ভাবমূর্তির থেকে মানুষের নিরাপত্তা আর সম্মানকেই তিনি সব সময় বেশি গুরুত্ব দেন।
সোনম ওয়াংচুকের সমর্থনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বহু পড়ুয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে
শিক্ষার্থীদের সমর্থনে নতুন গান প্রকাশ পিছিয়ে দিলেন দুই গায়ক
বিচার প্রক্রিয়া নিয়ে প্রসঙ্গ তুলে একাধিক মন্তব্য সাহেবের
দুর্গা রূপে পাপিয়া অধিকারীর প্রত্যাবর্তন
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের