নিজস্ব প্রতিনিধি ,মুম্বাই - টিভি অভিনেত্রী সানভি তালওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা করণ কুন্দ্রাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ করেছেন। তার দাবি, 'ইয়ে কাহান আ গয়ে হাম' ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় করণ তার প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাতেন। কিন্তু সানভি সেই আগ্রহে সাড়া দেননি। অভিনেত্রীর কথায়, সেই কারণেই করণ তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছিলেন। সানভি আরও দাবি করেন, সে সময় করণ অভিনেত্রী অনুশা দান্ডেকরের সঙ্গে সম্পর্কে ছিলেন, তিনি বিষয়টি অনুশাকেও জানিয়েছিলেন।

সানভির অভিযোগ, একটি রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক নির্দেশ দেওয়ার আগেই করণ তাকে চুম্বন করেন। অভিনেত্রীর দাবি, দৃশ্য অনুযায়ী তখনও চুম্বনের নির্দেশ ছিল না। এতে তিনি ক্ষুব্ধ হয়ে করণকে চড় মারেন। তার বক্তব্য, ঘটনাটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং তিনি সেটিকে পেশাদার আচরণের পরিপন্থী বলে মনে করেছিলেন।

অভিনেত্রীর আরও অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর করণ ফিরে এসে সবার সামনে তাকে জোরে চড় মারেন, যার ফলে তিনি মাটিতে পড়ে যান। সানভির দাবি, সেই সময় কেউ তার পাশে দাঁড়াননি। তিনি আরও বলেন, তাকে তার পরিবারকে নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করা হয়েছিল। মানসিকভাবে ভেঙে পড়ে তিনি সেদিন শুটিং ছেড়ে বাড়ি ফিরে যান, আর কাজ না করার সিদ্ধান্তও নিয়েছিলেন।

সানভির দাবি অনুযায়ী, পরে প্রযোজক একতা কাপুর তার সঙ্গে যোগাযোগ করেন, অফিসে ডেকে বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলেন। অভিনেত্রীর কথায়, একতা কাপুর তার কাছে করণের হয়ে দুঃখপ্রকাশ করেন, আশ্বাস দেন যে সমস্যার সমাধান করা হবে, যদিও শুটিং চলবে। এরপর ওই ধারাবাহিকের পরিচালককে বদলে দেওয়া হয় বলে সানভির দাবি। উল্লেখ্য, এই অভিযোগগুলির বিষয়ে করণ কুন্দ্রার পক্ষ থেকে এখনও কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া সামনে আসেনি।
বিক্ষোভে নীরব বিজেপি বিধায়ক রূপা
খুশবু পাটানি জানান, সাধারণ আন্দোলনকারীদের মতোই টুপি , মাস্ক পরে নিজের পরিচয় গোপন রেখে মিছিলে যোগ দিয়েছিলেন
ছাত্র আন্দোলনের আবহে প্রকাশ্যে এল সিরিজের টিজার
একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
অরিজিতের এই সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন তার বহু অনুরাগী
কিছু গায়কের পারিশ্রমিক আর অতিরিক্ত চাহিদা নিয়েও প্রশ্ন তোলেন তিনি
সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুকে ঘিরে পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সলমন খান
আন্দোলনের বিষয়ে তার নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রছাত্রী মাধবনের অফিসের দরজার বাইরে ‘নিখোঁজ’ লেখা পোস্টার টাঙান
বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছিল, আগামী ৪ সেপ্টেম্বর ছবিটি রি-রিলিজ হবে
বড় সাফল্যের পর কোনও পার্টি না করে কার্তিক মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন
আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংসদ অভিযানের দিনও শবানা আজ়মি সমর্থন জানান
সোনম ওয়াংচুকের সমর্থনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বহু পড়ুয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে
শিক্ষার্থীদের সমর্থনে নতুন গান প্রকাশ পিছিয়ে দিলেন দুই গায়ক
ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছেন প্রেমের গুঞ্জন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের