নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দূর্গাপুজোর আর মাত্র বাকি তিন মাস। তার আগেই শহরের অন্যতম ঐতিহ্যবাহী সুরুচি সংঘে বড় সাংগঠনিক পরিবর্তন। দীর্ঘদিনের প্রভাবশালী মুখ অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে বাদ দিয়ে গঠন করা হল নতুন পুজো কমিটি। নতুন কমিটির নেতৃত্বে বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে আনা হয়েছে। যা রাজ্যের রাজনৈতিক মহলেও নতুন করে জোর চর্চার জন্ম দিয়েছে।
সুরুচি সংঘের নবগঠিত কমিটিতে আর জায়গা হয়নি বিশ্বাস ব্রাদার্সের। শুধু অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসই নন তাদের ঘনিষ্ঠদেরও কমিটিতে রাখা হয়নি। নতুন সম্পাদক হয়েছেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। পাশাপাশি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিজেপি দক্ষিণ জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দা। নতুন দায়িত্ব গ্রহণের পর সৌরভ শিকদার বলেন, ' নিউ আলিপুরের বাসিন্দা হিসেবে বলছি, এতগুলো বছর ধরে সুরুচি সংঘের পুজো মানেই ছিল মানুষের কাছে আতঙ্ক। তোলা আদায়, সিন্ডিকেটের সেটলমেন্ট, গাড়ি-জমি দালালি বিচারের আঁতুড়ঘর ছিল সুরুচি সংঘ। এলাকার সকলে সিদ্ধান্ত নিয়ে কমিটি বদল হয়েছে।'
নতুন সম্পাদক আরও বলেন, '১৬ তারিখ রথের দিন সুরুচি সংঘের খুঁটি পুজো। যেমন পুজো, তেমনই থাকবে। তফাৎ একটাই, আগে এটা ভিআইপি কালচারের পুজো ছিল। এবার থেকে সুরুচিতে সর্বজনীন পুজো হবে। এলাকার মানুষ নির্ভয়ে অংশ নিতে পারবেন।' সুরুচি সংঘের নতুন কমিটি শুধু একটি পুজো কমিটির রদবদল নয়, বরং কলকাতার অন্যতম আলোচিত দুর্গোৎসবকে ঘিরে বদলে যাওয়া রাজনৈতিক ও সাংগঠনিক সমীকরণেরও ইঙ্গিত দিচ্ছে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের