নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছে রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী। যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে পরীক্ষা দিতে পারে, এর জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভাঙড়ে ঘটকপুকুর হাইস্কুলের পরীক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান ডিসি।
প্রতিদিন সকাল ১০.৪৫ মিনিট থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ২টো পর্যন্ত। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের ঘটকপুকুর হাইস্কুলে বসেছে মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্র। সকাল থেকেই ভাঙড় থানার পুলিশের তৎপরতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশি নজরদারির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়, যাতে কোনও ধরণের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও উৎসাহ বাড়াতে এক মানবিক উদ্যোগ নেয় ভাঙড় থানার পুলিশ। পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান ভাঙড় থানার ওসি, ট্রাফিক গার্ডের ওসি এবং ঘটকপুকুর হাইস্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। এই আন্তরিক অভ্যর্থনায় পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে। প্রশাসনের কড়া নিরাপত্তা ও মানবিক উদ্যোগে খুশি অভিভাবকরাও।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের