নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সুরক্ষিত সমাজ গড়ার বার্তা নিয়ে আয়োজিত হল এক সচেতনতামূলক কর্মসূচি। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক-সহ শিক্ষক মহল। আয়োজকদের দাবি, ভবিষ্যতেও চলতে থাকবে এমন প্রচেষ্টা। 'সুরক্ষিত সমাজের যোদ্ধা আমরা স্বয়ংসিদ্ধা'- এই মন্ত্রেই শুরু হয় অনুষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে , বারুইপুর জেলা পুলিশ ও সোনারপুর থানার যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠিত হয় 'স্বয়ংসিদ্ধা' কর্মসূচি। শুক্রবার এলাকার জেপি আইটিআই অডিটরিয়ামে জ্যোতির্ময় পাবলিক স্কুলের নবম শ্রেনীর পড়ুয়াদের নিয়ে হয় এই আয়োজন। মূল বিষয় ছিল মানব পাচার, আত্মরক্ষা।

এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কর্ণধার পার্থ সারথি গাঙ্গুলি, কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা সুস্মিতা দাস, বারুইপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তনুশ্রী মৈত্র-সহ সোনারপুর থানার আধিকারিকরা।
এ বিষয়ে পার্থ সারথি গাঙ্গুলি জানান, 'হিউম্যান ট্রাফিকিং একটি জঘন্য অপরাধ। প্রতিটি ছেলেমেয়েকেই এর বিরুদ্ধে লড়াই করা শিখতে হবে। বন্ধুর বেশে শত্রুরাই ক্ষতি করে। সমাজে বিভিন্ন স্তরে এসব মানুষের উপস্থিতি রয়েছে। এদের মুখোশ উন্মোচন করা উচিত'।
দেবশ্রী বৈদ্য জানান, 'এই প্রচেষ্টার সার্থকতা তখনই, যখন বাচ্চারা বাস্তবে সচেতন হবে। কাজে প্রয়োগ করবে। মোবাইল ব্যবহারে সতর্কতা বজায় রাখবে। বাবা-মায়ের কথা শুনে চলবে। অপরিচিত কারও সঙ্গে যোগাযোগ স্থাপন করবে না। এতে বাচ্চাদের পাশাপাশি তাদের পরিবারের লোকেদেরও সতর্ক হতে হবে'।
সুস্মিতা দাস বলেন, 'বাচ্চাদের অধিকার এবং সুরক্ষার ব্যাপারে জানা প্রয়োজন। প্রত্যেকদিন ছেলেমেয়েরা স্কুল, কলেজ, টিউশন যাচ্ছে। কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবে তা শিখতে হবে। বাড়ির আত্মীয়রাই অনেকসময় যৌন নিপীড়ন করে থাকেন। আত্মরক্ষার কৌশল জানা দরকার। সচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের