নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের আগে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মা। একদিকে তার কড়া প্রশাসনিক হুঁশিয়ারি, অন্যদিকে সোশাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তিগত ভিডিও। দুইয়ের সংঘাতে তীব্র রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত ভোটের আবহ।
দক্ষিণ ২৪ পরগণার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই কড়া পদক্ষেপে নজর কেড়েছিলেন অজয় পাল শর্মা। ফলতা এলাকায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরিবারকে সরাসরি সতর্ক করার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল। ঠিক তার পরেই সামনে আসে তার আরেকটি বিতর্কিত ভিডিও, যেখানে তাকে এক মহিলার সঙ্গে নাচগানে মগ্ন অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
এই ভিডিও সামনে আসতেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুর প্রতিক্রিয়া জানান। মহুয়া মৈত্র কটাক্ষ করে বলেন, ' ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া। দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল।' আরও একটি নাচের ভিডিও পোস্ট করে মহুয়া লিখেছেন, ‘আশা করি নাচের চেয়ে পেশা অর্থাৎ পুলিশিতে দক্ষ আপনি।’
এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও এই ইস্যুতে সরব হন। তিনি সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ' পুলিশ অফিসারের যেসব ছবি, ভিডিও ভাইরাল হয়েছে, তা উত্তরপ্রদেশের লজ্জা এবং বিজেপি ঘেঁষা মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনের এক চূড়ান্ত নজির।'
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...