নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালির শ্রদ্ধার দুই প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু তাদের ছবি মঞ্চে বক্তব্যের সময় পায়ের কাছে রাখায় তীব্র বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এই ঘটনায় তার বিরুদ্ধে সরব হয়ে ক্ষমা চাওয়ার দাবি তুলল তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর, গতকাল এক অনুষ্ঠানের ছবি তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে। সেখানে দেখা যায়, সুকান্ত মজুমদার মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, আর তার পায়ের কাছে রাখা রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের ছবি। ছবি প্রকাশ্যে আসতেই তা ঘিরে উত্তাল রাজনৈতিক অঙ্গন। এই নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু।
শাসক দলের অভিযোগ, 'বিজেপি কোনওদিনই বাঙালির দল ছিল না, বাঙালিকে সম্মান করেনি। আজ আবার সেটাই প্রমাণ করলেন সুকান্ত মজুমদার। একজন অধ্যাপক, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং সাংসদ হয়েও তিনি কীভাবে বাংলার দুই মহামানবের ছবি পায়ের কাছে রেখে বক্তব্য রাখতে পারেন? কেন তিনি এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছেন না?'
তৃণমূল সাধারণ সম্পাদক আরও বলেন, ' রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র সহ সমস্ত মনিষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি। সেটা বারবার দল, মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন। আমাদের এত বড়ো সংগঠনের কেউ যদি কিছু করে থাকে সেখানে দল আইনি ব্যবস্থা নেয়। কিন্তু সুকান্ত মজুমদার যেটা করেছে সেখানে ওনার দুঃখপ্রকাশ করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তারা কি সেটা করেছে? পরপর একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে।'
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের