নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে ডিম ছোড়ার অভিযোগ সামনে এসেছে। এরই মাঝে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম, টমেটো ছোড়ার পরিকল্পনার অভিযোগ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহাকে সরকারি ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। একই ধরনের অভিযোগে কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক,প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এই দুই ঘটনায় অভিযুক্তদের আদালতে আনার সময় তাদেরকে ঘিরে বিক্ষোভ, ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে কৃষ্ণনগর আদালত চত্বরে বিজেপির একাংশ কর্মীরা জড় হয়েছিলেন বলে খবর। তাদের দাবি , একটি পুরনো মামলায় মহুয়া মৈত্র আদালতে হাজিরা দিতে পারেন। সে সময় তাকে লক্ষ্য করে ডিম,টমেটো ছোড়ার পরিকল্পনা ছিল বলে জানা যায়।
এই ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলেন, এই ঘটনায় জড়িত বলে যাদের ছবি সামনে আসছে তাদের কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। তাদের নাম জানা আছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি ডিম ছোড়ার প্রসঙ্গে মহুয়া মৈত্র মন্তব্য করেন ' শুধু ডিম ছোঁড়াই নয়, আমি ওমলেট বানিয়েও খেতে পারি ।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের