নিজস্ব প্রতিনিধি , ঢাকা - আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বুধবার প্রথম দিন খেলার শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। ১ রানের জন্য। রাতের ঘুম উড়ে যাওয়ার মত অবস্থা হয়ে থাকে সকলের। মুশফিকুরের অবস্থাও তিক তেমনই ছিল। তবে শততম ম্যাচে শতরান করে নজির গড়ে ফেললেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার।
প্রথম তিনটি ধরে খেললেন। এত কাছে এসে কেউই তাড়াহুড়োতে বিশ্বাসী নন। তবে চতুর্থ বলে নিজের শতরান পূরণ করলেন। যদিও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। ১০৬ রানে সাজঘরে ফেরেন। শততম টেস্টে শতরান করার নিরিখে ১১ নম্বর ব্যাটসম্যান হলেন মুশফিকুর।
প্রথমবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন ইংল্যান্ডের কলিন কাউড্রে। ১৯৬৮-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এজবাস্টনে শততম ম্যাচে শতরান করেন। এর পর ১৯৮৯-এ লাহোরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ এই কীর্তি করেন। ১৯৯০ সালে গর্ডন গ্রিনিচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শততম টেস্টে শতরান করেন। এদিকে আবার পন্টিংয়ের কৃতিত্ব কিছুটা আলাদা। শততম টেস্টে দুই ইনিংসেই শতরান হাঁকিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই কীর্তি করেছিলেন পন্টিং।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের