নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ। আর সেই সন্দেহ থেকেই স্ত্রীকে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শ্যামপুকুর এলাকায়। খুন করে ভুয়ো আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা স্বামীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শ্যামপুকুর থানা এলাকার ডিসপেনসারি লেনের বাসিন্দা পূজা পুরকায়েত তার স্বামী সুমিত পুরকায়েতের সঙ্গে বসবাস করতেন। প্রায় দশ বছর আগে তাদের বিয়ে হয়েছে। ওই দম্পতির এক কন্যাসন্তানও রয়েছে। সুমিত বারাকপুরের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। চাকরিতে সমস্যা হওয়ায় পরে তিনি নিউ টাউনের একটি বেসরকারি সংস্থায় যোগ দেন। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। পূজাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান তার শ্বশুরবাড়ির লোকেরা। শরীরে একাধিক আঁচড় ও আঘাতের চিহ্ন দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। প্রথমে বিষয়টি আত্মহত্যা বলে জানানো হলেও, ময়নাতদন্তের রিপোর্টে চমকে ওঠে পুলিশ। রিপোর্টে স্পষ্ট উল্লেখ শ্বাসরোধ করে খুন করা হয়েছে পূজাকে।
পুলিশ যখন পূজার শ্বশুরবাড়িতে তদন্তে যায়, তখন ঘরের ভিতর থেকে উদ্ধার হয় একটি হাতে লেখা চিরকুট, যাতে লেখা ছিল, 'আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো সুইসাইড নোট, কিন্তু লেখার ধরন ও পরিস্থিতি দেখে পুলিশ সন্দেহ করে এই নোটটি ভুয়ো। সুইসাইড নোট থেকে প্রাথমিক ভাবে তদন্তকারীরা অনুমান করেছিলেন, পূজা ও তার স্বামী দুজনেই হয়তো আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন পূজার স্বামী সুমিত। আর সেখানেই সন্দেহ দানা বাঁধে পুলিশের। শনিবার রাতে পূজার পরিবারের পক্ষ থেকে শ্যামপুকুর থানায় তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সুইসাইড নোটের ধরন দেখে পুলিশ সন্দেহ করে এই নোটটি স্বামীই লিখে রেখে গিয়েছেন বিভ্রান্তি তৈরি করতে। ঘটনার তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। তদন্তে জানা যায়, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন সুমিত। সেই রাগ ও অবিশ্বাসের জেরেই তিনি স্ত্রীকে খুন করেন। খুনের পর আত্মহত্যার ছদ্মবেশ তৈরি করে পালিয়ে যান।
তবে রবিবার নাটকীয় মোড় নেয় ঘটনার। রাতের দিকে শ্যামপুকুর থানায় আত্মসমর্পণ করেন পূজার স্বামী সুমিত পুরকায়েত। পুলিশ তাকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছে। নিজেকে বাঁচাতে ঘরের মধ্যেই আত্মহত্যার ঘটনা সাজায় বলে অনুমান পুলিশের।
তৃণমূলের মালিকানা বিতর্কে কমিশনকে চিঠি মমতার
সবুজ সাথী প্রকল্পেরও নাম বদল করে রাখা হয়েছে সারথী
অগাস্ট থেকেই পেতে চলেছে বাড়তি ৫ হাজার টাকা
এআই-ডেটা সায়েন্সেও জোর রাজ্য সরকারের
পড়ুয়াদের জন্য এবার থেকে মিড ডে মিলে আলাদা করে ডিম পাওয়া যাবে
২৯৬ কোটি টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক দাবি সুমিতের মায়ের
দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রীর
আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা
মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী
দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র
পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের