6a22786ddb130_Gallery_20260605_1780642049
জুন ০৫, ২০২৬ দুপুর ০১:২৩ IST

স্টেডিয়ামে লুকিয়ে রাখা হয়েছে ত্রাণসামগ্রী! সনৎ দের বিরুদ্ধে বড় অভিযোগ অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি, উওর ২৪ পরগণা - নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দেকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। বড়মা মন্দিরকে কেন্দ্র করে কোনও ধরনের ব্যক্তিস্বার্থ বা ব্যবসা বরদাস্ত করা হবে না বলেও প্রকাশ্যে হুঁশিয়ারি দেন তিনি। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর , শুক্রবার এলাকার একটি রক্তদান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। সেখানেই প্রকাশ্য সভা থেকে একাধিক বিস্ফোরক দাবি করেন তিনি। তার অভিযোগ, দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে সাধারণ বাসিন্দা, ব্যবসায়ী মহল ও রাস্তার ধারে জীবিকা নির্বাহকারী ক্ষুদ্র বিক্রেতাদের উপর চাপ সৃষ্টি করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের একাংশকে নিশানা করে মন্ত্রীর দাবি, গোটা এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণাধীন বলয় হিসেবে চালানো হয়েছে। পুর প্রশাসনকে সামনে রেখে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়ে অর্জুন সিং দাবি করেন, কেন্দ্রের পাঠানো ত্রাণসামগ্রী, পানীয় জল প্রকল্পের বিভিন্ন উপকরণ স্থানীয় স্টেডিয়ামের একটি কক্ষে জমা করে রাখা হয়েছে। সেগুলি বিক্রির প্রস্তুতিও চলছে বলে তার দাবি। দ্রুত বিষয়টি তল্লাশির  পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে FIR দায়েরের আর্জি জানান তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, এত অভিযোগ সামনে আসার পরেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

এছাড়াও নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা মন্দির নিয়ে মুখ খোলেন নোয়াপাড়ার বিধায়ক। তার বক্তব্য, এই ধর্মীয় প্রতিষ্ঠানের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পেয়েছে। সেই কারণে এই আস্থার কেন্দ্রকে ব্যবহার করে কোনও ধরনের স্বার্থসিদ্ধির চেষ্টা গ্রহণযোগ্য নয়। মন্ত্রীর দাবি, প্রথম থেকে যারা এই পীঠস্থানের সঙ্গে জড়িত ছিলেন, ভবিষ্যতেও তারাই পরিচালনার দায়িত্বে থাকবেন ও দেবীর মর্যাদা অক্ষুণ্ণ রাখা হবে।

অর্জুন সিং বলেন, "নৈহাটিতে যারা লুটপাট করেছে, বণিকদের উপর অত্যাচার করেছে, নিরীহ নাগরিকদের অপমান করেছে, তাদের অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে FIR পর্যন্ত হয়নি। যারা অন্যায় করেছে, তাদের অপরাধীর মতোই ব্যবহার করতে হবে। নৈহাটির মানুষকে বলছি, সামনে এসে অভিযোগ করুন। আর বড়মা মন্দির নিয়ে দয়া করে কেউ ব্যবসা করবেন না। মন্দিরে পুজো হবে, মানুষের বিশ্বাস বজায় থাকবে, এটাই আমাদের দায়িত্ব।"

আরও পড়ুন

অধীর-নওশাদের থাকল, আমারটা কেন গেল? নিরাপত্তা ফেরাতে আইনি পথে হুমায়ুন*
জুন ০৪, ২০২৬

চাকরির টোপে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক
জুন ০৪, ২০২৬

পাট ক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ
জুন ০৪, ২০২৬

পাটক্ষেতে নাবালিকার দেহ উদ্ধার: দোষীদের দ্রুত শাস্তির দাবি বিধায়ক অজয় রায়ের
জুন ০৪, ২০২৬

পাটক্ষেতে নাবালিকার দেহ উদ্ধার! সকালে বিধায়কের আশ্বাস, দুপুরেই গ্রেফতার অভিযুক্ত গৃহশিক্ষক
জুন ০৪, ২০২৬

বর্তমান রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছি না , তৃণমূলের ভাঙনের মাঝেই দল ছাড়ছেন স্নেহাশীষ চক্রবর্তী
জুন ০৪, ২০২৬

রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াচ্ছেন স্নেহাশীষ চক্রবর্তী

কাটমানির অভিযোগে জনরোষ , গ্রেফতারি এড়াতে খাটের তলায় আশ্রয় তৃণমূল নেতার
জুন ০৪, ২০২৬

খাটের তলা থেকে বের করে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে

অন্নপূর্ণার টাকা তৃণমূল নেত্রীর অ্যাকাউন্টে ! ভাতা নিয়ে সরগরম রাজনৈতিক মহল
জুন ০৪, ২০২৬

প্রথম দিনেই প্রকল্পের আওতায় ৩ হাজার টাকা পেলেন দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী
 

সাতসকালে শওকতের দরজায় NIA , গ্রেফতারের ভয়ে পলাতক তৃণমূল নেতা
জুন ০৪, ২০২৬

তৃণমূল নেতা শওকত মোল্লার খোঁজ পাওয়া যায়নি এখনও

গোপন চ্যাট ফাঁসের পর বড় পদক্ষেপ , বিডিও পদ থেকে সরানো হল জাহাঙ্গির ঘনিষ্ঠ শানু বক্সিকে
জুন ০৩, ২০২৬

নতুন বিডিও করা হয়েছে ধ্রুবাশিস সামন্তকে

জীবিকার খোঁজে গিয়ে বাঘের মুখে পড়ে প্রাণহানি কুলতলীতে
জুন ০৩, ২০২৬

সম্পত্তি বৃদ্ধি নিয়ে কাঠগড়ায় নন্দ মিশ্র, পাল্টা জবাব প্রাক্তন পৌরপ্রধানের
জুন ০৩, ২০২৬

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রিপল! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
জুন ০২, ২০২৬

ত্রাণ দুর্নীতির তদন্তে বড়সড় মোড়! কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক আটক, উঠল চোর চোর স্লোগান
জুন ০২, ২০২৬

প্রয়াত নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন, শোকস্তব্ধ শান্তিনিকেতন
জুন ০১, ২০২৬

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...