নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠল। মানুষ নয় , কুকুরের তাণ্ডবে নাজেহাল সকলে। আক্রান্ত হলেন দুই বিদেশী কোচ। ঘটনায় ভীষণই আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্টেডিয়ামে। কড়া নিরাপত্তার মাঝে কিভাবে এই কুকুর ঢুকে পড়ল সেই নিয়ে বিতর্কের মুখে পড়েছে টুর্নামেন্টের আয়োজকরা।
অনুশীলনের সময় কুকুরের কামড় খেলেন দুই বিদেশি কোচ। জাপান দলের অন্যতম কোচ মেইকো ওকুমাৎসু সহ কেনিয়ার স্প্রিন্ট কোচ ডেনিস মারাগিয়া মাওয়ানজোকে তাড়া করে একটি কুকুর। তাদের দু’জনকেই কামড়ে দেয়। শুধু তা-ই নয় স্টেডিয়ামের প্রবেশপথের দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীকেও কামড় দেয় কুকুরটি। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলার মধ্যে এই নিয়ে পাঁচ বার কুকুর ঢুকে পড়ল স্টেডিয়ামে। এর আগে নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক সহ স্থানীয় কর্তারা আক্রান্ত হয়েছেন।
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের কর্তা বলেছেন, "৩০ মিনিটের মধ্যে তিন জনকে কামড়েছে কুকুরটি। আক্রান্তদের দু’জন দুই দেশের কোচ। আমাদের এক জন নিরাপত্তাকর্মীকেও কামড়েছে কুকুরটি। বিষয়টি নিয়ে ভীষণই আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা স্টেডিয়ামে নিরাপত্তাব্যবস্থা অনেক বাড়ানো হচ্ছে। স্টেডিয়ামে যাতে কুকুর ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এই ঘটনা নতুন নয়। তাই এবার কড়া পদক্ষেপ নিতে হবে।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের