নিজস্ব প্রতিনিধি , নদীয়া - উৎসবের আবহে ফের অশান্তির ছায়া। সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে রবিবার রাতে কৃষ্ণনগরে তৈরি হল রণক্ষেত্রের পরিস্থিতি। ইটবৃষ্টি, মারামারি থেকে শুরু করে পুলিশের লাঠিচার্জ সব মিলিয়ে উৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিল আতঙ্কে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবিবার কৃষ্ণনগরের জলঙ্গি নদীতে সরস্বতী পুজোর বিসর্জন চলছিল। শহরের বিভিন্ন ক্লাবের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেয়। সেই সময় কোতোয়ালী থানা সংলগ্ন এলাকায় দুই ক্লাব ষষ্ঠীতলা বারোয়ারি ও গেট রোড বারোয়ারি ক্লাবের সদস্যদের মধ্যে বিসর্জনকে কেন্দ্র করে প্রথমে বাদানুবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বিবাদ মারপিটে রূপ নেয়। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
দুই পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। চারদিকে ছুটোছুটি, আতঙ্কে প্রতিমা ফেলে পালান একাধিক ক্লাবের সদস্য। প্রায় ৪০ মিনিটের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় বিসর্জন প্রক্রিয়া। কোতোয়ালী থানার পুলিশের সামনেই ঘটে যায় এই চরম অপ্রীতিকর ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবার শুরু হয় বিসর্জন। অশান্তি পাকানোর অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের