নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সরকারি চাকরির পরীক্ষায় বাড়তি নম্বর পাওয়ার আশায় অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল ৭ পরীক্ষার্থী। শান্তিপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি ঘিরে উদ্বিগ্ন পরীক্ষার্থী-সহ অভিভাবকদের একাংশ। প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার রাজ্যজুড়ে ডি-গ্রুপের নিয়োগ পরীক্ষা ছিল। শান্তিপুরের বিভিন্ন স্কুলেও পরীক্ষার আসন পড়েছিল। পরীক্ষা চলাকালীন কর্তব্যরত পরিদর্শক ও শিক্ষকদের নজরে আসে কয়েকজন পরীক্ষার্থী অসাধু উপায়ে পরীক্ষা দিচ্ছে। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উন্নতমানের চীনা মোবাইল উদ্ধার হয়। এরপরই বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে অভিযুক্তদের আটক করে। ধৃতদের মধ্যে রয়েছেন ভিক্টর রায়, সুমন্ত বিশ্বাস, বিজয় বিশ্বাস, দেবজিৎ সিংহ রায় ও রাজু বিশ্বাস।

ঘটনা প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক জানান, 'ধৃতদের প্রত্যেকের বাড়ি এই জেলার হাঁসখালি থানা এলাকায়। সোমবার তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে এই নিষিদ্ধ মোবাইলগুলি পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করল, সেই দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের