নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নতুন ক্রীড়াবিল অনুযায়ী ড্রিম ১১ এর। এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলতে হতে পারে শুভমন গিলদের। মঙ্গলবার আনুষ্ঠানিক দরপত্র প্রকাশের মাধ্যমে সংস্থাগুলিকে আবেদন করার কথা জানাল বিসিসিআই। লিড স্পনসরের জন্য রীতিমত মরিয়া হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, স্পনসর ছাড়া এশিয়া কাপে নামা ভারতের জন্য একেবারেই ভাল বিজ্ঞাপন নয়।
আনুষ্ঠানিকভাবে টিম ইন্ডিয়ার লিড স্পনসরশিপ অধিকারের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু করা হয়েছে। যেখানে, "নামকরা সংস্থাগুলিকে" ২ রা সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। দরপত্রতে এও স্পষ্ট করা হয়েছে বিসিসিআই আসন্ন এশিয়া কাপের বাইরে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ ইভেন্টগুলিতে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদারিত্বের দিকে নজর দিচ্ছে। ২৮শে আগস্ট অন্তর্বর্তীকালীন সভাপতি রাজীব শুক্লার সভাপতিত্বে জরুরি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বোর্ড জোর দিয়ে বলেছে যে শুধু এশিয়া কাপের জন্য তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাইছে না বোর্ড।
১৬ই সেপ্টেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ হওয়ায়, ২০২৫ সালের এশিয়া কাপে ভারত কোনও প্রধান স্পন্সর ছাড়াই খেলবে, তা কিছুটা নিশ্চিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ১০ই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। ১৪ই সেপ্টেম্বর বহুল আলোচিত ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে , মহিলা জাতীয় দলও ৩০শে সেপ্টেম্বর ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করবে। যার ফলে বিসিসিআই-এর উপযুক্ত প্রধান পৃষ্ঠপোষক অনুসন্ধানের তাগিদ আরও বেড়ে গেছে।
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের