6a1ae106f0551_Spotify
মে ৩০, ২০২৬ বিকাল ০৬:৩৮ IST

স্পটিফাইয়ে ধামাকা আপডেট ! একসঙ্গে এল ৫ নতুন ফিচার, বদলে যাবে গান শোনার অভিজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গান শোনার জন্য এখন অনেকেরই প্রথম পছন্দ স্পটিফাই মিউজিক অ্যাপটি। সেই ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। নতুন আপডেটের মাধ্যমে প্লেলিস্ট পরিচালনা, গান শোনা এবং কনটেন্ট শেয়ারিং আগের তুলনায় আরও সহজ ও সুবিধাজনক হবে।

বিশ্বজুড়ে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ধাপে ধাপে এই ফিচারগুলি চালু করা হচ্ছে। যদিও অনেক ব্যবহারকারী এখনও আপডেট পাননি। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই সব গ্রাহকের কাছেই পৌঁছে যাবে নতুন সুবিধাগুলি।

নতুন কী কী সুবিধা মিলবে?

১. এবার অ্যাপের মধ্যেই প্লেলিস্ট ফোল্ডার তৈরি করা যাবে। বিভিন্ন মুড, কাজ বা অনুষ্ঠানের জন্য তৈরি প্লেলিস্ট এক জায়গায় সাজিয়ে রাখা যাবে সহজেই।

২. একসঙ্গে একাধিক গান, পডকাস্ট এপিসোড বা অডিওবুক সরানো, স্থানান্তর করা কিংবা ডিলিট করা যাবে। ফলে প্লেলিস্ট পরিচালনা হবে আরও দ্রুত ও সহজ।

৩. অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন ‘রি-শাফল’ বাটন। বারবার শাফল মোড চালু ও বন্ধ করার ঝামেলা কমাতে এই ফিচার যুক্ত করা হয়েছে।

৪. আইওএস ব্যবহারকারীরা এবার অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখেও গান ও পডকাস্ট ডাউনলোড করতে পারবেন, যা এতদিন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ছিল।

৫. খুব শীঘ্রই আসছে ‘পডকাস্ট ক্লিপস’ ফিচার। এর মাধ্যমে পডকাস্টের নির্দিষ্ট অংশ একটি লিঙ্কের সাহায্যে অন্যদের সঙ্গে সহজেই শেয়ার করা যাবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের সুবিধা ও অভিজ্ঞতা আরও উন্নত করতেই এই নতুন আপডেটগুলি এনেছে স্পটিফাই। নতুন ফিচারগুলির ফলে গান শোনা, প্লেলিস্ট পরিচালনা এবং পডকাস্ট শেয়ারিং সবকিছুই হবে আরও দ্রুত, সহজ ও উপভোগ্য।

 

আরও পড়ুন

সূর্যের আলোতেই চলবে ট্র্যাক্টর , ডিজেলের খরচ কমাবে এই নতুন মডেল
আগস্ট ২৬, ২০২৬

২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর

শিশুর সর্দি-কাশিতে কাফ সিরাপেই বিপদ ! ৪ বছরের নীচে কম্বিনেশন ওষুধে কেন্দ্রের কড়া নিষেধ
আগস্ট ২৫, ২০২৬

সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম

চিনির দাম বৃদ্ধিতে বাড়ছে বিকল্পের খোঁজ , রান্নায় মিষ্টি স্বাদ আনবে এই ৫ উপাদান
আগস্ট ২২, ২০২৬

উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা

আইফোনে লুকিয়ে জমছে আপনার যাতায়াতের তথ্য , সহজেই বন্ধ করুন এই ফিচার
আগস্ট ২২, ২০২৬

কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি

দুধের প্যাকেটের রং দেখেই বুঝুন ফ্যাটের হিসাব , কোন দুধ আপনার জন্য সঠিক
আগস্ট ২১, ২০২৬

প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন

রিল স্ক্রল করতে করতেই বিপদ? মস্তিষ্ক নিয়ে গবেষণায় মিলল চমকে দেওয়ার মতো তথ্য
আগস্ট ২০, ২০২৬

অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও

দামি সুপারফুড নয় , রান্নাঘরের বেশ কিছু খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরক্ষার শক্তি
আগস্ট ২০, ২০২৬

ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম

রান্নাঘরের হলুদেই বড় বিপদ ! জানুন নকল মশলা চেনার সহজ কৌশল
আগস্ট ১৯, ২০২৬

ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন

প্রিমিয়াম ছাড়াই ৭ লক্ষের বিমা ! চাকরিজীবীরা EPF এর এই সুবিধা কীভাবে পাবেন
আগস্ট ১৯, ২০২৬

নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের