নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার প্রশাসনিক ইতিহাসে বড় পরিবর্তনের ঘোষণা আগেই করেছে নতুন বিজেপি সরকার। নবান্ন ছেড়ে রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ড ফের ঐতিহাসিক মহাকরণ থেকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেই পরিবর্তনের মাঝেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার বৈঠক আপাতত হতে চলেছে নবান্নেই।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথের পরই তিনি যান বিধানসভা ভবনে। সেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই ঠিক হয়েছে, আগামী শুক্রবার নবান্নের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে নতুন সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠক।
যদিও বিজেপি আগেই ঘোষণা করেছিল, ভবিষ্যতে রাজ্যের প্রশাসনিক কাজ আর নবান্ন থেকে নয়, বরং ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং থেকেই পরিচালিত হবে। সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই মহাকরণে সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে পুরো ভবন প্রশাসনিক ব্যবহারের উপযোগী করে তুলতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।
এই অন্তর্বর্তী সময়ে বিধানসভার একটি অংশকেও অস্থায়ী প্রশাসনিক কেন্দ্র হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। গেরুয়া আলোয় আলোকিত করা হয়েছে ভবনের বিভিন্ন অংশ। মুখ্যমন্ত্রীর ঘরের বাইরের দিকে নতুন র্যাম্পও তৈরি করা হয়েছে। শপথ নেওয়ার পর সেখানেই প্রথম প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী।
এছাড়াও নবনির্বাচিত বিধায়কদের শপথের দিনক্ষণও স্থির হয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার বিধানসভায় তাঁদের শপথগ্রহণ পর্ব সম্পন্ন হবে। তারপর শুক্রবার বসবে প্রথম মন্ত্রিসভার বৈঠক, যা কার্যত নতুন সরকারের প্রশাসনিক পথচলার সূচনা করবে।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের