নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ফলে সপ্তাহান্তে চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।
সূত্রের খবর, মেট্রোর সমস্যা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনও মেট্রোর লাইনে জল জমছে তো কোথাও মেট্রোর যান্ত্রিক গোলযোগ ধরা পড়ছে। আর এর জেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্য যাত্রী বিশেষ করে অফিস যাত্রীদের। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয়, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ৩০ আগস্ট শনিবার রাত ১১টা থেকে ৩১ আগস্ট রবিবার দুপুর ৩টে পর্যন্ত চলবে কাজ। সেই সময় পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। রবিবার বিকেল ৪টের পর ফের চালু হবে মেট্রো চলাচল।
যাত্রী ভোগান্তি কিছুটা কমাতে ওইদিন বিশেষ পরিষেবার ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার সকাল ৭টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি বিশেষ মেট্রো চালানো হবে। অন্যদিকে, গ্রিন লাইনে সাধারণত সকাল ৯টায় পরিষেবা শুরু হলেও, রবিবার তা এক ঘণ্টা আগে সকাল ৮টা থেকেই চালু হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের