নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অনুষ্ঠানের মাঝে খোলা মঞ্চে অভিনেত্রীর পেটে হাত দিয়ে বিতর্কে জড়িয়েছেন ভোজপুরি গায়ক পবন সিং। নেপথ্যে, কারণ হিসেবে জানান অভিনেত্রীর পেটে মাছি বসায় এমন কাজ করেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভিডিওবার্তার মাধ্যমে ইন্ডাস্ট্রি ত্যাগ করেন অঞ্জলী রাঘব। অবশেষে ঘটনায় মুখ খুললেন গায়ক। ঘটনায় লজ্জিত বোধ করে অঞ্জলীর কাছে ক্ষমা চেয়েছেন পবন। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সহ অভিনেত্রী।
পবন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "অঞ্জলিজি, ব্যস্ততার কারণে আমি আপনার ভিডিয়োটি দেখতে পারিনি। বিষয়টি জানার পরে আমার খুবই খারাপ লেগেছে। আপনার প্রতি আমার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। আমরা দুজনেই তো শিল্পী। আপনার যদি আমার আরও কোনও ব্যবহার খারাপ লেগে থাকে, তার জন্যও আমি ক্ষমাপ্রার্থী।"
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করলেও গায়কের ক্ষমা গ্রহণ করেছেন অঞ্জলী। তিনি পাল্টা উত্তরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "পবনজি নিজের ভুল মেনে নিয়েছেন। তিনি আমার চেয়ে বয়স ও কর্মঅভিজ্ঞতায় অনেক বড়। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। এই বিষয়টাকে আমি আর এগিয়ে নিয়ে যেতে চাই না। জয় শ্রীরাম।"
উল্লেখ্য, পবন পেটে হাত দেওয়ার কারণ জানানোর পর তিনি মঞ্চে থাকা সকলকেই জিজ্ঞেস করেন। সকলেই জানান , তার পেটে কোনো মাছি ছিল না। অনুষ্ঠানের মাঝে ব্যাপারটি হেসে উড়িয়ে দেওয়ায় সকলেই অঞ্জলীর দিকে আঙুল তোলেন। অনেকের মন্তব্য, অভিনেত্রী বিষয়টি উৎসাহ দিয়েছেন।
এরপরেই সোশ্যাল মিডিয়ায় অঞ্জলী বলেন, "গত দু’দিনে আমি বিধ্বস্ত। প্রতিনিয়ত কুরুচিকর মেসেজ পাচ্ছি। আমি নাকি বিষয়টি উৎসাহ দিয়েছি। আচ্ছা আপনি একটা কথা বলুন, কেউ যদি জনসমক্ষে আপনাকে অশ্লীল ভাবে স্পর্শ করে, তাতে কি আপনি খুশি হবেন? মজা পাবেন? এটা হতেই পারেনা।" যদিও নিজেদের মধ্যে সমস্তকিছু মিটমাট করে নিলেন তারা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের