নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে ফের ধর্ষণের ঘটনা। প্রিন্সেপ ঘাটে গঙ্গার মাঝখানে নৌকায় ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে ব্ল্যাকমেল ও অর্থ হাতানোর অভিযোগও উঠেছে।
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়াতে অভিযুক্ত যুবকের সঙ্গে পরিচয় হয় দক্ষিণ কলকাতা নিবাসী তরুণীর। গত মার্চ মাসে আলাপ শুরু হওয়ার পর থেকেই তিনি নিজেকে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মী বলে পরিচয় দিতেন। অভিযুক্ত যুবকের নাম দীপ ভট্টাচার্য। ক্রমশ সম্পর্ক ঘনিষ্ঠ হলে ওই তরুণীকে গঙ্গায় নৌকা ভ্রমণের প্রস্তাব দেন দীপ। প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত নৌকায় ঘোরার সময় গঙ্গার মাঝেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনা ফাঁস করলে ভয় দেখানো হয়। এরপর ব্ল্যাকমেল করে অভিযুক্ত যুবক ওই তরুণীর কাছ থেকে প্রায় ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
শেষ পর্যন্ত তরুণী সাহস করে গত ১৪ জুলাই নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তবে অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দেয়। একাধিক স্থানে তল্লাশি চালিয়েও তার খোঁজ মেলেনি। অবশেষে, শনিবার রাতে বেহালা থেকে অভিযুক্ত দীপকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়।
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের