নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শনিবারের পর রবিবার পরপর দুদিন ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনিবার প্রায় ১০ ঘণ্টার ম্যারাথন জেরার পর ফের রবিবার সকালে সিআইডি দফতরে হাজির হলেন তিনি। নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে যান সুমিত। জমি প্রতারণা সহ একাধিক মামলার প্রেক্ষিতে সিআইডির এই টানা জেরা ঘিরে বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা।
শনিবার সকাল থেকে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশ মেনেই শনিবার ভবানী ভবনে পৌঁছেছিলেন অভিষেকের আপ্তসহায়ক। শনিবারের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর সিআইডি দফতর থেকে বেরিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান সুমিত। তবে সেদিনই তাকে ফের রবিবার হাজিরার নোটিশ দেওয়া হয়। সেই মতো রবিবার সকাল ১০টার কিছুটা আগেই ভবানী ভবনে পৌঁছে যান তিনি।
এর আগে শনিবার সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে সিআইডির মুখোমুখি হয়েছিলেন সুমিত। জমি সংক্রান্ত মামলায় গ্রেফতারির আশঙ্কা থেকে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলাতেই আপাতত আইনি সুরক্ষা পেয়েছেন সুমিত। তবে তার বিরুদ্ধে শুধু জমি প্রতারণার অভিযোগই নয়, মোট চারটি মামলা রয়েছে বলে জানা গেছে। রবিবারের জিজ্ঞাসাবাদে নতুন করে কোন তথ্য উঠে আসে, তা এখনও স্পষ্ট নয়। তবে টানা দুদিন ভবানী ভবনে হাজিরা এবং একাধিক মামলার তদন্ত সব মিলিয়ে সুমিত রায়কে ঘিরে তদন্তের চাপ যে বাড়ছে তা স্পষ্ট।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের