নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভোটের প্রচারে চমক আনতে গিয়ে উল্টে গেল পরিকল্পনা। আউশগ্রামে তৃণমূল প্রার্থীর অভিনব রোড শো মুহূর্তেই পরিণত হল বিশৃঙ্খলায়। যার জেরে চাঞ্চল্যের পাশাপাশি ছড়াল হাসির রোলও।
শনিবার সকালে আউশগ্রামে তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসাদ লোহারের সমর্থনে বর্ণাঢ্য প্রচারের আয়োজন করা হয়েছিল। ফুল-বেলুনে সাজানো গরুর গাড়িতে চেপে রোড শো করার পরিকল্পনা ছিল তার। সঙ্গে ছিলেন সাংসদ শর্মিলা সরকার এবং স্থানীয় নেতৃত্ব। কিন্তু প্রচার শুরু হতেই ঘটে বিপত্তি।
আচমকাই বেঁকে বসে গরু দুটি, নিয়ন্ত্রণ হারিয়ে হুড়োহুড়ি শুরু করে। জোয়ালে বাঁধা অবস্থাতেই লাফালাফি করতে থাকে, ফলে গাড়ি থেকে পড়ে যান প্রার্থী। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় গাড়োয়ান থেকে শুরু করে কর্মী-সমর্থকদের। কিছু সময়ের জন্য কার্যত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় এলাকায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরিকল্পনা বদল করতে বাধ্য হয় দল। গরুর গাড়ি ছেড়ে চারচাকার গাড়িতে করেই বাকি রোড শো সম্পন্ন করা হয়। আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালনের কথায়, 'পূর্ব বর্ধমান রাজ্যের শষ্যগোলা। মাননীয়া মুখ্যমন্ত্রী গ্রামবাংলার কৃষকদের পাশে সবসময়ই থাকেন। তার উপর কেন্দ্রীয় সরকার যেভাবে ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি করেছে তাতে আর সাধারণ মানুষ গাড়ি চড়তে ভয় পাচ্ছেন। বিপরীতমুখী এই দুই বিষয় তুলে ধরতে আমরা গরুর গাড়িতে চড়ে প্রচারের ভাবনা নিই।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের